অপরাধ ডেস্ক: রাজধানীর আজিমপুর এলাকায় একটি গোপন বৈঠকে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গত শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. রাসেল আহম্মেদ ও মো. মফিজুল ইসলাম। তাদের মধ্যে সোহরাব হোসেন কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জাহাঙ্গীর আলম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাকি দুজন সাধারণ সদস্য।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত শুক্রবার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে শনিবার রাতে সোহরাবের আজিমুরের বাসায় তারা গোপন বৈঠকে মিলিত হন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এই আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজিমপুরে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার
আজিমপুরে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার
অপরাধ ডেস্ক: রাজধানীর আজিমপুর এলাকায় একটি গোপন বৈঠকে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গত শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. রাসেল আহম্মেদ ও মো. মফিজুল ইসলাম।
তাদের মধ্যে সোহরাব হোসেন কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জাহাঙ্গীর আলম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাকি দুজন সাধারণ সদস্য।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত শুক্রবার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া
ব্যক্তিরা ওই মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে শনিবার রাতে সোহরাবের আজিমুরের বাসায় তারা গোপন বৈঠকে মিলিত হন।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এই আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত