স্বাস্থ্য ডেস্ক: দ্রুত ওজন হ্রাস ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অনেকে কার্বোহাইড্রেট বর্জন করে কিটো ডায়েট বেছে নিচ্ছেন। তবে যথাযথ যাচাই-বাছাই ছাড়া এই খাদ্যাভ্যাস অনুসরণের ফলে অনেক রোগীর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট মানার কারণে রোগীর মৃত্যুর ঘটনাও সরকারের নজরে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, কিটো ডায়েটে শর্করার পরিমাণ অত্যন্ত কম থাকে এবং ফ্যাট বা চর্বির মাত্রা বেশি থাকে। এর ফলে শরীর গ্লুকোজের পরিবর্তে সঞ্চিত চর্বি ভেঙে শক্তি উৎপাদন করে, যা নিউট্রিশনাল কিটোসিস নামে পরিচিত। তবে পুষ্টিবিদ ও চিকিৎসকদের ভাষ্যমতে, এই পদ্ধতি সবার জন্য প্রযোজ্য নয় এবং দীর্ঘমেয়াদে এটি পুষ্টির ঘাটতিসহ নানা জটিলতা তৈরি করতে পারে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক এম এ হালিম খান জানান, ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিন হঠাৎ বন্ধ করে দিলে মারাত্মক জটিলতা হতে পারে। রক্তে কিটোন বেড়ে গিয়ে ‘ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস’ বা ডিকেএ নামক বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা রোগীর মৃত্যুর কারণ হতে পারে।
পুষ্টিবিদ সিরাজাম মুনিরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুহুল আমিন মনে করেন, যেকোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে শরীরকে মানিয়ে নেওয়ার সময় দিতে হয়। কিটো ডায়েট কোনো সার্বজনীন বা উন্মুক্ত পদ্ধতি নয় এবং এটি কেবল বিশেষজ্ঞ চিকিৎসক ও ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানেই প্রয়োগ করা উচিত।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিটো ডায়েট কতটা নিরাপদ?
ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিটো ডায়েট কতটা নিরাপদ?
স্বাস্থ্য ডেস্ক: দ্রুত ওজন হ্রাস ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অনেকে কার্বোহাইড্রেট বর্জন করে কিটো ডায়েট বেছে নিচ্ছেন। তবে যথাযথ যাচাই-বাছাই ছাড়া এই খাদ্যাভ্যাস অনুসরণের ফলে অনেক রোগীর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট মানার কারণে রোগীর মৃত্যুর ঘটনাও সরকারের নজরে এসেছে।বিশেষজ্ঞদের মতে, কিটো ডায়েটে শর্করার পরিমাণ অত্যন্ত কম থাকে এবং ফ্যাট বা চর্বির
মাত্রা বেশি থাকে। এর ফলে শরীর গ্লুকোজের পরিবর্তে সঞ্চিত চর্বি ভেঙে শক্তি উৎপাদন করে, যা নিউট্রিশনাল কিটোসিস নামে পরিচিত। তবে পুষ্টিবিদ ও চিকিৎসকদের ভাষ্যমতে, এই পদ্ধতি সবার জন্য প্রযোজ্য নয় এবং দীর্ঘমেয়াদে এটি পুষ্টির ঘাটতিসহ নানা জটিলতা তৈরি করতে পারে।শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক এম এ হালিম খান জানান, ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিন হঠাৎ বন্ধ করে দিলে মারাত্মক জটিলতা হতে পারে। রক্তে
কিটোন বেড়ে গিয়ে ‘ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস’ বা ডিকেএ নামক বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা রোগীর মৃত্যুর কারণ হতে পারে।পুষ্টিবিদ সিরাজাম মুনিরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুহুল আমিন মনে করেন, যেকোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে শরীরকে মানিয়ে নেওয়ার সময় দিতে হয়। কিটো ডায়েট কোনো সার্বজনীন বা উন্মুক্ত পদ্ধতি নয় এবং এটি কেবল বিশেষজ্ঞ চিকিৎসক ও ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানেই প্রয়োগ করা উচিত।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত