শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার • রেইন্ডার্সের হ্যাটট্রিক, গ্রিসের জালে নেদারল্যান্ডসের ৭ গোল • সার্বিয়াকে হারিয়ে আশা জিইয়ে রাখল জার্মানি • জয়া এবার রহস্যে ভরা থ্রিলারে • ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না • সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও আইনজীবী ধরে পুলিশে সোপর্দ করলেন যুবদলের নয়ন • স্বপ্ন পূরণের গর্ব নিয়ে বাংলাদেশের অপেক্ষায় রাবাদা • প্রতিরক্ষা সম্পর্ক জোরদার ও যৌথ উৎপাদনে প্রস্তুত তুরস্ক-সৌদি আরব • বিচ্ছেদ হলে কত সম্পদের মালিক হবেন জেনসেন হুয়াংয়ের স্ত্রী? • হাফিনিয়া-ভিনিসিউসদের নিয়ে ক্লাবগুলোকে আশ্বস্ত করলেন আনচেলত্তি
খেলাধুলা ‘এমভিপি’র সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গী সলিভান

‘এমভিপি’র সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গী সলিভান

স্পোর্টস ডেস্ক: চলমান মৌসুমের জন্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা এমভিপি পুরস্কারের পাঁচ সদস্যের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে মেজর লিগ সকার। অনুমিতভাবেই এই তালিকায় জায়গা পেয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা অধিনায়ক লিওনেল মেসি। তবে সবচেয়ে বড় চমক হিসেবে এই সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন ১৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ক্যাভিন সলিভান। যুক্তরাষ্ট্রভিত্তিক এই ফুটবল লিগ কর্তৃপক্ষ সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের এই তালিকা প্রকাশ্যে এনেছে।

মেজর লিগ সকারের গত দুই আসরে এই মর্যাদাপূর্ণ ট্রফি জেতা লিওনেল মেসি এবারের প্রতিযোগিতাতেও শিরোপার প্রবল ফেভারিট হিসেবে রয়েছেন। এই মৌসুমে লিগে অংশ নিয়ে তিনি ব্যক্তিগত নৈপুণ্যে ২৬টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। অন্যদিকে, ফিলাডেলফিয়া ইউনিয়নের জার্সিতে চমৎকার একটি মৌসুম কাটানো তরুণ সলিভান প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় নাম লিখিয়েছেন।

এমএলএসের প্রকাশিত এই তালিকায় মেসি ও সলিভান ছাড়াও আরও তিন তারকা ফুটবলার জায়গা করে নিয়েছেন। তারা হলেন এফসি সিনসিনাটির এভান্দের, হিউস্টন ডায়নামোর গিয়ের্মে এবং ন্যাশভিল এসসির হানি মুখতার। এদিকে উদীয়মান তরুণ খেলোয়াড়ের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও নিজের জায়গা নিশ্চিত করেছেন ক্যভিন সলিভান। সেখানে তিনি ২১ ম্যাচে শুরুর একাদশে থেকে ২৯ ম্যাচে ৯ গোল এবং ১৪টি অ্যাসিস্টের অবদান রেখেছেন।

আসন্ন প্লে-অফ ম্যাচগুলো চলাকালীন সময়ে সংশ্লিষ্ট আটটি ক্যাটাগরির বিজয়ী খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে প্রতিযোগিতার পক্ষ থেকে সেরা একাদশও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া ভোটগ্রহণের মাধ্যমে নির্ধারিত হবে মৌসুমের সেরা গোল ও সেরা সেভের পুরস্কার জয়ী ফুটবলারদের নাম।

খুঁজুন