বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এবার রামপুরায় বাসে আগুন • হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী • জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে • সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির • পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত • জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল? • শিক্ষার্থীদের দেশ ও সমাজের কথা মনে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর • মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক
অর্থ ও বাণিজ্য ফিজিতে পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা দেখছে ঢাকা

ফিজিতে পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা দেখছে ঢাকা

অর্থনীতি ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য এবং দক্ষ জনশক্তির জন্য নতুন বাজার তৈরির সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ফিজির অনাবাসিক হাই কমিশনার জগন্নাথ সামির এক বৈঠকে এই সম্ভাবনার কথা আলোচনা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দ্বিপক্ষীয় বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ফিজির হাই কমিশনার জানান, প্রায় নয় লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটিতে প্রতিবছর দশ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেলশিল্পের চাহিদা মেটাতে ফিজিকে প্রায় পঞ্চাশ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। এর ফলে ফলমূল ও শাকসবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের বড় ক্ষেত্র রয়েছে।

ফিজিতে বিনিয়োগ করলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন জগন্নাথ সামি। তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে দেশটিতে কর অবকাশ সুবিধা প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশে তৈরি পাটপণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।

ফিজিতে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়। বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর সংযোগ স্থাপন এবং বিটুবি বৈঠক আয়োজনের প্রস্তাব দেন। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক দৃঢ় করতে উভয় পক্ষ যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা সমঝোতা স্মারক স্বাক্ষরে একমত হয়েছে।

খুঁজুন