প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি মাইক্রোসফটের বিশ্বব্যাপী বড় ধরনের সেবা বিভ্রাট ঘটার নেপথ্যে থাকা মূল কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্টটি। গত জুলাই মাসে আনা সার্ভার আপডেটের একটি সুপ্ত কারিগরি ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছিল বলে জানিয়েছে কোম্পানিটি। মাইক্রোসফট আউটলুকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা একদিনের বেশি সময় অফলাইনে থাকায় বিশ্বজুড়ে দাপ্তরিক কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দেয়। হাসপাতাল, পুলিশ বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবা এই বিভ্রাটের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, কয়েক মাস আগে মাইক্রোসফট ৩৬৫ পরিচালনাকারী সার্ভারগুলোর জন্য একটি আপডেট আনা হলেও পরীক্ষার সময় অতিরিক্ত ট্রাফিকের চাপ ও শক্তিশালী হার্ডওয়্যারের বিষয়টি খতিয়ে দেখা হয়নি। ফলে ওই আপডেটে থেকে যাওয়া ত্রুটিটি সার্ভারগুলোতে অতিরিক্ত চাপ পড়লে ভারসাম্য হারানোর ঝুঁকি তৈরি করেছিল। ঘটনার দিন মাইক্রোসফট টিমস এমন একটি নেটওয়ার্কে যুক্ত হয় যা এক্সচেঞ্জ অনলাইনকেও পরিচালনা করত। একই সময়ে অন্য একটি সমস্যার কারণে মাইক্রোসফটের মোট সার্ভার সক্ষমতার প্রায় ১৪ শতাংশ অকার্যকর ছিল।
এই বাড়তি চাপ এবং সার্ভারের সক্ষমতা কমে যাওয়ার মতো দুটি সংকট একসঙ্গে দেখা দেওয়ায় জুলাই মাস থেকে ওত পেতে থাকা পুরনো ত্রুটিটি সক্রিয় হয়ে ওঠে। ব্যস্ত সময়ে সার্ভারগুলোতে অতিরিক্ত অনুরোধের স্তূপ জমলে সেগুলো সাড়া দেওয়া বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে বিকল্প সার্ভারে চাপ স্থানান্তরের ফলে সেগুলোও অকার্যকর হয়ে পড়ে। দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে এই ত্রুটির কারণে মাইক্রোসফটের প্রায় ৮০ শতাংশ সার্ভার অচল হয়ে যায় এবং আউটলুক, টিমস, ওয়ানড্রাইভসহ বিভিন্ন অ্যাপ বিকল হয়ে পড়ে।
পরিস্থিতি মোকাবেলায় মাইক্রোসফট দ্রুত পদক্ষেপ নিলেও সার্ভারগুলো পুনরায় অনলাইনে ফেরার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ ট্রাফিকের চাপে তা আবার অকার্যকর হয়ে পড়ে। ত্রুটিটি দীর্ঘদিন ধরে সিস্টেমে থাকায় তা সহজে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি এবং সমাধান প্রক্রিয়ায় নতুন আপডেট তৈরি করতে হয়। এই ঘটনার কারণে গ্রাহকদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটায় মাইক্রোসফটের কোপাইলট, এজেন্টস এবং প্ল্যাটফর্ম বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামানা গভীর দুঃখ প্রকাশ করেছেন। মাইক্রোসফট জানিয়েছে, এই বিষয়ে আরও বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন চলতি সপ্তাহের শেষদিকে প্রকাশ করা হবে।
জানা গেল মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের মূল কারণ
জানা গেল মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের মূল কারণ
প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি মাইক্রোসফটের বিশ্বব্যাপী বড় ধরনের সেবা বিভ্রাট ঘটার নেপথ্যে থাকা মূল কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্টটি। গত জুলাই মাসে আনা সার্ভার আপডেটের একটি সুপ্ত কারিগরি ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছিল বলে জানিয়েছে কোম্পানিটি। মাইক্রোসফট আউটলুকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা একদিনের বেশি সময় অফলাইনে থাকায় বিশ্বজুড়ে দাপ্তরিক কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দেয়। হাসপাতাল, পুলিশ বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবা এই বিভ্রাটের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, কয়েক মাস আগে মাইক্রোসফট ৩৬৫ পরিচালনাকারী সার্ভারগুলোর জন্য একটি আপডেট আনা হলেও পরীক্ষার সময় অতিরিক্ত ট্রাফিকের চাপ ও শক্তিশালী হার্ডওয়্যারের বিষয়টি খতিয়ে দেখা হয়নি। ফলে ওই আপডেটে থেকে যাওয়া
ত্রুটিটি সার্ভারগুলোতে অতিরিক্ত চাপ পড়লে ভারসাম্য হারানোর ঝুঁকি তৈরি করেছিল। ঘটনার দিন মাইক্রোসফট টিমস এমন একটি নেটওয়ার্কে যুক্ত হয় যা এক্সচেঞ্জ অনলাইনকেও পরিচালনা করত। একই সময়ে অন্য একটি সমস্যার কারণে মাইক্রোসফটের মোট সার্ভার সক্ষমতার প্রায় ১৪ শতাংশ অকার্যকর ছিল।এই বাড়তি চাপ এবং সার্ভারের সক্ষমতা কমে যাওয়ার মতো দুটি সংকট একসঙ্গে দেখা দেওয়ায় জুলাই মাস থেকে ওত পেতে থাকা পুরনো ত্রুটিটি সক্রিয় হয়ে ওঠে। ব্যস্ত সময়ে সার্ভারগুলোতে অতিরিক্ত অনুরোধের স্তূপ জমলে সেগুলো সাড়া দেওয়া বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে বিকল্প সার্ভারে চাপ স্থানান্তরের ফলে সেগুলোও অকার্যকর হয়ে পড়ে। দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে এই ত্রুটির কারণে মাইক্রোসফটের প্রায় ৮০
শতাংশ সার্ভার অচল হয়ে যায় এবং আউটলুক, টিমস, ওয়ানড্রাইভসহ বিভিন্ন অ্যাপ বিকল হয়ে পড়ে।পরিস্থিতি মোকাবেলায় মাইক্রোসফট দ্রুত পদক্ষেপ নিলেও সার্ভারগুলো পুনরায় অনলাইনে ফেরার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ ট্রাফিকের চাপে তা আবার অকার্যকর হয়ে পড়ে। ত্রুটিটি দীর্ঘদিন ধরে সিস্টেমে থাকায় তা সহজে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি এবং সমাধান প্রক্রিয়ায় নতুন আপডেট তৈরি করতে হয়। এই ঘটনার কারণে গ্রাহকদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটায় মাইক্রোসফটের কোপাইলট, এজেন্টস এবং প্ল্যাটফর্ম বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামানা গভীর দুঃখ প্রকাশ করেছেন। মাইক্রোসফট জানিয়েছে, এই বিষয়ে আরও বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন চলতি সপ্তাহের শেষদিকে প্রকাশ করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত