চাকরি ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে ১১ থেকে ২০ গ্রেডে মোট ১৫৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গাইড, ক্যাটালগার, লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার ও অফিস সহকারীসহ মোট ২৮টি ভিন্ন পদে এই জনবল নেওয়া হবে। পদভেদে ১১তম থেকে ২০তম গ্রেডের বেতন স্কেলে এই নিয়োগ সম্পন্ন করা হবে।
আগ্রহী প্রার্থীদের বয়স আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
পদভেদে আবেদন ফি ভিন্ন নির্ধারণ করা হয়েছে, যা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৯ থেকে ২৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি দিতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া ও ফি জমাদান শুরু হবে আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫
জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫
চাকরি ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে ১১ থেকে ২০ গ্রেডে মোট ১৫৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গাইড, ক্যাটালগার, লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার ও অফিস সহকারীসহ মোট ২৮টি ভিন্ন
পদে এই জনবল নেওয়া হবে। পদভেদে ১১তম থেকে ২০তম গ্রেডের বেতন স্কেলে এই নিয়োগ সম্পন্ন করা হবে।আগ্রহী প্রার্থীদের বয়স আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।পদভেদে আবেদন ফি ভিন্ন নির্ধারণ করা হয়েছে, যা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। ১
ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৯ থেকে ২৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি দিতে হবে।অনলাইনে আবেদন প্রক্রিয়া ও ফি জমাদান শুরু হবে আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত