উদ্ভাবন ও নিজস্ব কারিগরি সক্ষমতায় আগামী ৩৬ মাসের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাইরের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে তরুণ সমাজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই এই লক্ষ্য পূরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকার প্রধান।
তরুণদের সক্ষমতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিজ্ঞানচর্চায় পিছিয়ে পড়লে পুরো জাতি ও ভবিষ্যৎ প্রজন্মই পিছিয়ে পড়বে। তথ্য প্রযুক্তির এই সময়ে তরুণদের হাতে আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা তুলে দেওয়া গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনে বড় পরিবর্তন আনতে পারবে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আকাশ ছোঁয়ার মতো দুরূহ লক্ষ্যও তরুণদের পক্ষে অর্জন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
মহাকাশ জয়ের পরিকল্পনার পাশাপাশি বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি রূপকল্পও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ রূপকল্প বাস্তবায়নে তরুণদের সৃজনশীলতা ও মেধাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজে লাগাতে হবে।
নতুন ভাবনা ও গবেষণার মাধ্যমে জাতীয় অগ্রযাত্রায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে একটি স্বনির্ভর, আধুনিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল অঙ্গীকার।
এর আগে দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলেরহাটে যান প্রধানমন্ত্রী। সারাদেশে জলাবদ্ধতা দূর করা এবং কৃষি উৎপাদন বাড়ানোর রাষ্ট্রীয় বিশেষ কর্মসূচির আওতায় সেখানে একটি মডেল খালখনন কাজের সূচনা করেন তিনি। পরে মন্ডলেরহাটে আয়োজিত সংক্ষিপ্ত জনসভায় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন।
দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতির পর বিকেল আড়াইটায় জেলা কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য
নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য
উদ্ভাবন ও নিজস্ব কারিগরি সক্ষমতায় আগামী ৩৬ মাসের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাইরের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে তরুণ সমাজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই এই লক্ষ্য পূরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকার প্রধান। তরুণদের সক্ষমতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিজ্ঞানচর্চায় পিছিয়ে পড়লে পুরো জাতি ও ভবিষ্যৎ প্রজন্মই পিছিয়ে পড়বে। তথ্য প্রযুক্তির এই সময়ে তরুণদের হাতে আধুনিক সুযোগ-সুবিধা
এবং প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা তুলে দেওয়া গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনে বড় পরিবর্তন আনতে পারবে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আকাশ ছোঁয়ার মতো দুরূহ লক্ষ্যও তরুণদের পক্ষে অর্জন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। মহাকাশ জয়ের পরিকল্পনার পাশাপাশি বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি রূপকল্পও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ রূপকল্প বাস্তবায়নে তরুণদের সৃজনশীলতা ও মেধাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। নতুন ভাবনা ও গবেষণার মাধ্যমে জাতীয় অগ্রযাত্রায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
বলেন, তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে একটি স্বনির্ভর, আধুনিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল অঙ্গীকার। এর আগে দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলেরহাটে যান প্রধানমন্ত্রী। সারাদেশে জলাবদ্ধতা দূর করা এবং কৃষি উৎপাদন বাড়ানোর রাষ্ট্রীয় বিশেষ কর্মসূচির আওতায় সেখানে একটি মডেল খালখনন কাজের সূচনা করেন তিনি। পরে মন্ডলেরহাটে আয়োজিত সংক্ষিপ্ত জনসভায় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন। দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতির পর বিকেল আড়াইটায় জেলা কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত