আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ও বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক অঁদ্রে মালরোর প্রয়াণের অর্ধশতক পূর্তি উপলক্ষে ঢাকায় ফরাসি সপ্তাহ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে ২১ থেকে ২৯ নভেম্বর এই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। ফরাসি সংস্কৃতিকে বাংলাদেশিদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি একাত্তরের স্বাধীনতা আন্দোলনে অঁদ্রে মালরোর অবদানের কথা স্মরণ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফরাসি এই সাহিত্যিক ও রাজনীতিবিদ। যুদ্ধের সময় তিনি সরাসরি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে অংশ নেওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে ১৯৭৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফর করেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছিল।
সংবাদ সম্মেলনে ফরাসি রাষ্ট্রদূত জানান যে, স্বাধীনতার পর থেকেই ফ্রান্স বাংলাদেশের জনগণের পাশে থেকেছে এবং দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের ও সমৃদ্ধ। শোষিত মানুষের পক্ষে অবস্থান নেওয়া অঁদ্রে মালরো ছিলেন ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী। তার রেখে যাওয়া আদর্শ ও অবদানকে স্মরণ করার মাধ্যমেই মূলত এই বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করা হচ্ছে।
সপ্তাহব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরে 'অঁদ্রে মালরো মেমোরি ওয়াল' শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি অপেরা পরিবেশনা এবং ফরাসি রন্ধনশিল্পের ওপর বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। আলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায় প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব এবং চলচ্চিত্র নির্মাণ কর্মশালার মতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও এই উদযাপনের অন্তর্ভুক্ত রয়েছে।
অঁদ্রে মালরো স্মরণে ঢাকায় ফরাসি সপ্তাহ শুরু শনিবার
অঁদ্রে মালরো স্মরণে ঢাকায় ফরাসি সপ্তাহ শুরু শনিবার
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ও বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক অঁদ্রে মালরোর প্রয়াণের অর্ধশতক পূর্তি উপলক্ষে ঢাকায় ফরাসি সপ্তাহ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে ২১ থেকে ২৯ নভেম্বর এই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। ফরাসি সংস্কৃতিকে বাংলাদেশিদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি একাত্তরের স্বাধীনতা আন্দোলনে অঁদ্রে মালরোর অবদানের কথা স্মরণ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন
ফরাসি এই সাহিত্যিক ও রাজনীতিবিদ। যুদ্ধের সময় তিনি সরাসরি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে অংশ নেওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে ১৯৭৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফর করেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছিল।সংবাদ সম্মেলনে ফরাসি রাষ্ট্রদূত জানান যে, স্বাধীনতার পর থেকেই ফ্রান্স বাংলাদেশের জনগণের পাশে থেকেছে এবং দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের ও সমৃদ্ধ। শোষিত মানুষের পক্ষে অবস্থান নেওয়া অঁদ্রে মালরো ছিলেন
ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী। তার রেখে যাওয়া আদর্শ ও অবদানকে স্মরণ করার মাধ্যমেই মূলত এই বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করা হচ্ছে।সপ্তাহব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরে 'অঁদ্রে মালরো মেমোরি ওয়াল' শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি অপেরা পরিবেশনা এবং ফরাসি রন্ধনশিল্পের ওপর বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। আলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায় প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব এবং চলচ্চিত্র নির্মাণ কর্মশালার মতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও এই উদযাপনের অন্তর্ভুক্ত রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত