স্বাস্থ্য ডেস্ক: দৈনন্দিন খাদ্যতালিকায় রান্নার তেল ও চর্বি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। শরীরের প্রয়োজনীয় শক্তি উৎপাদন, হরমোন তৈরি এবং বিভিন্ন ভিটামিন শোষণে তেলের বিশেষ ভূমিকা রয়েছে। তবে রান্নার সময় তেল ব্যবহারের কিছু ভুল অভ্যাস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
বিশেষ করে অতিরিক্ত তাপে তেল গরম করা এবং ভুল পাত্রে তা সংরক্ষণ করার প্রবণতা বেশ ক্ষতিকর। অনেক রান্নার সময় তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করেন, যা তেলের রাসায়নিক গঠন পরিবর্তন করে। এর ফলে নির্দিষ্ট তাপমাত্রার পর তেল ভেঙে নানা ক্ষতিকর পদার্থ তৈরি করতে পারে।
এছাড়া রান্নার পর গরম তেল সরাসরি প্লাস্টিকের পাত্রে রাখা একেবারেই নিরাপদ নয়। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ প্লাস্টিকের বিভিন্ন উপাদান তেলের সঙ্গে মিশে খাদ্য নিরাপত্তা নষ্ট করতে পারে। তাই কিছুটা ঠান্ডা হওয়ার পর তেল কাচ বা স্টেইনলেস স্টিলের পাত্রে রাখা উচিত।
তেল দীর্ঘ সময় আলো, বাতাস ও তাপের সংস্পর্শে রাখলে জারণ প্রক্রিয়ায় এর গুণগত মান নষ্ট হয়ে যায়। রান্নায় প্রয়োজনের অতিরিক্ত তেল ব্যবহার এবং একই তেল বারবার গরম করলে শরীরে ক্যালরি ও চর্বির পরিমাণ বৃদ্ধি পায়। এই অস্বাস্থ্যকর অভ্যাসগুলোর কারণে ওজন বাড়ার পাশাপাশি হৃদ্রোগের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, রান্নার তেল শরীরের জন্য প্রয়োজনীয় হলেও এর সঠিক ব্যবহার নিশ্চিত করা আবশ্যক। তেলের গুণগত মান নষ্ট হওয়ার লক্ষণ দেখা দিলে তা পরিহার করতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখতে পরিমিত তেল ব্যবহার এবং নিরাপদ সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি।
রান্নার তেল ব্যবহারের ভুলে স্বাস্থ্যের ক্ষতি
রান্নার তেল ব্যবহারের ভুলে স্বাস্থ্যের ক্ষতি
স্বাস্থ্য ডেস্ক: দৈনন্দিন খাদ্যতালিকায় রান্নার তেল ও চর্বি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। শরীরের প্রয়োজনীয় শক্তি উৎপাদন, হরমোন তৈরি এবং বিভিন্ন ভিটামিন শোষণে তেলের বিশেষ ভূমিকা রয়েছে। তবে রান্নার সময় তেল ব্যবহারের কিছু ভুল অভ্যাস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।বিশেষ করে অতিরিক্ত তাপে তেল গরম করা এবং ভুল পাত্রে তা সংরক্ষণ করার প্রবণতা বেশ ক্ষতিকর। অনেক রান্নার সময় তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করেন, যা তেলের রাসায়নিক গঠন
পরিবর্তন করে। এর ফলে নির্দিষ্ট তাপমাত্রার পর তেল ভেঙে নানা ক্ষতিকর পদার্থ তৈরি করতে পারে।এছাড়া রান্নার পর গরম তেল সরাসরি প্লাস্টিকের পাত্রে রাখা একেবারেই নিরাপদ নয়। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ প্লাস্টিকের বিভিন্ন উপাদান তেলের সঙ্গে মিশে খাদ্য নিরাপত্তা নষ্ট করতে পারে। তাই কিছুটা ঠান্ডা হওয়ার পর তেল কাচ বা স্টেইনলেস স্টিলের পাত্রে রাখা উচিত।তেল দীর্ঘ সময় আলো, বাতাস ও তাপের সংস্পর্শে রাখলে জারণ প্রক্রিয়ায় এর গুণগত মান নষ্ট হয়ে যায়। রান্নায়
প্রয়োজনের অতিরিক্ত তেল ব্যবহার এবং একই তেল বারবার গরম করলে শরীরে ক্যালরি ও চর্বির পরিমাণ বৃদ্ধি পায়। এই অস্বাস্থ্যকর অভ্যাসগুলোর কারণে ওজন বাড়ার পাশাপাশি হৃদ্রোগের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।বিশেষজ্ঞদের মতে, রান্নার তেল শরীরের জন্য প্রয়োজনীয় হলেও এর সঠিক ব্যবহার নিশ্চিত করা আবশ্যক। তেলের গুণগত মান নষ্ট হওয়ার লক্ষণ দেখা দিলে তা পরিহার করতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখতে পরিমিত তেল ব্যবহার এবং নিরাপদ সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত