জাতীয় ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের আয়োজনে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর দুপুরে সচিবালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধির জন্যও বিশেষ প্রার্থনা করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুল ইসলাম আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন। তিনি স্পষ্টভাবে জানান যে, মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের সাংবিধানিক তৎপরতা বা অস্থিতিশীলতা তৈরি করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না। রাজনৈতিক স্বার্থে কেউ রাষ্ট্রীয় প্রশাসনের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটালে তা গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন।
প্রশাসনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং কঠোর শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন সাবেক এই সচিব। তিনি যেকোনো ধরনের অপতৎপরতা দৃঢ়ভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার বার্তা দেন। একই সঙ্গে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।
সংগঠনের সভাপতি মো. নূরুল ইসলাম এবং মহাসচিব মো. মোজাহিদুল ইসলাম সেলিমের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ কে এম ইহসানুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন যে, স্বাস্থ্যমন্ত্রী দেশের মাটিতেই চিকিৎসা নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা দেশের স্বাস্থ্য খাতের প্রতি আস্থা বাড়াবে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এই আয়োজনে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সচিবালয়ে অস্থিতিশীলতা বরদাস্ত নয়: সাবেক সচিব ফরিদুল ইসলাম
সচিবালয়ে অস্থিতিশীলতা বরদাস্ত নয়: সাবেক সচিব ফরিদুল ইসলাম
জাতীয় ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের আয়োজনে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর দুপুরে সচিবালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধির জন্যও বিশেষ প্রার্থনা করা হয় অনুষ্ঠানে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুল ইসলাম আসন্ন ডিসেম্বর
মাসকে কেন্দ্র করে সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন। তিনি স্পষ্টভাবে জানান যে, মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের সাংবিধানিক তৎপরতা বা অস্থিতিশীলতা তৈরি করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না। রাজনৈতিক স্বার্থে কেউ রাষ্ট্রীয় প্রশাসনের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটালে তা গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন।প্রশাসনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং কঠোর শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন সাবেক এই সচিব। তিনি যেকোনো ধরনের অপতৎপরতা দৃঢ়ভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে
প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার বার্তা দেন। একই সঙ্গে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।সংগঠনের সভাপতি মো. নূরুল ইসলাম এবং মহাসচিব মো. মোজাহিদুল ইসলাম সেলিমের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ কে এম ইহসানুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন যে, স্বাস্থ্যমন্ত্রী দেশের মাটিতেই চিকিৎসা নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা দেশের স্বাস্থ্য খাতের প্রতি আস্থা বাড়াবে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এই আয়োজনে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত