শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায়বিচারের স্বীকৃতি, ফেরার পথ কতটা খুলবে? • আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনা ঋণ পাবে খেলাপিরাও • নাগরিকত্ব-সমানাধিকার পেলে ফিরতে চান ৮২% রোহিঙ্গা তরুণ, গবেষণার তথ্য • ‘রাম কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নন’, মন্তব্য জাভেদ আখতারের • শ্যামলীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ • শ্রমিক অসন্তোষ: পোশাক খাতে ৩-৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, শঙ্কা বিজিবিএর • রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে • ‘কফি উইথ করণ’: অন্তিমেও শাহরুখ? • গাজীপুরে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮০ • বল টেম্পারিং নিয়ে শোয়েবের স্বীকারোক্তি, ‘আমরা বোতলের ছিপি ব্যবহার করতাম’
দেশের খবর শীতের আগমনী বার্তায় ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

শীতের আগমনী বার্তায় ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

সারাদেশ ডেস্ক: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা শুরু হতেই ভোলার চরফ্যাশন উপজেলা সদরের লেপ-তোশকের দোকানগুলোতে কর্মব্যস্ততা বেড়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের আমেজ অনুভূত হওয়ায় সাধারণ মানুষ এখন প্রস্তুতি নিচ্ছেন। উপজেলার বিভিন্ন দোকানে তুলা, কাপড় ও সুতার সাহায্যে নতুন লেপ তৈরির কাজ পুরোদমে চলছে। সকাল থেকে রাত পর্যন্ত কারিগরেরা নিপুণ হাতে ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন।

চরফ্যাশন সদরের সুমন বেডিংয়ে সরেজমিনে দেখা গেছে, দোকানের ভেতরে কাপড় মাপা, তুলা বিছানো এবং সুই-সুতার কাজ চলছে। কারিগর শরীফ হোসেন ও শফিক জানান, শীত মৌসুমে কাজের চাপ অনেক বেড়ে যায়। কাপড়ের ভেতরে তুলা সমানভাবে বিছানো এবং নিখুঁত সেলাই নিশ্চিত করতে তাদের অভিজ্ঞতা ও ধৈর্য্য কাজে লাগাতে হয়।

দোকানটির মালিক সেলিম বলেন, শীতকাল তাদের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মৌসুম। এই সময়ে নতুন লেপ তৈরির পাশাপাশি পুরোনো লেপ মেরামতের কাজও আসে। ক্রেতাদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মান ও দামের লেপ সরবরাহ করাই তাদের মূল লক্ষ্য।

দোকানে আসা ক্রেতা সাইফুল ইসলাম রুবেল জানান, নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী মানসম্মত কাপড় ও তুলা দিয়ে লেপ তৈরি করা দীর্ঘস্থায়ী হয়। আধুনিক কম্বলের প্রচলন থাকলেও স্থানীয়দের কাছে লেপের চাহিদা এখনও যথেষ্ট রয়েছে।

শীতের এই মৌসুমি ব্যবসা স্থানীয় অর্থনীতিতে বাড়তি গতি সঞ্চার করছে। দোকান মালিকদের ব্যবসা এবং কারিগরদের শ্রমের ওপর নির্ভর করে শীতের এই প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।

খুঁজুন