বিনোদন ডেস্ক: প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মহম্মদ গ্লিটজের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান 'আড্ডানামা'র ষোড়শ পর্বে অংশ নিয়ে তার বর্ণাঢ্য জীবন ও সংগ্রামের নানা স্মৃতিচারণ করেছেন। অনুষ্ঠানে সঞ্চালক নিকিতা নন্দিনীর সঙ্গে খোলামেলা আলাপে তিনি একাত্তরে বাবা সলিমউল্লাহর নির্মম মৃত্যু এবং দশ ভাইবোনকে নিয়ে মায়ের লড়াইয়ের দিনগুলোর কথা স্মরণ করেন। অভাবের সংসারে নানা প্রতিকূলতার মধ্যেও ভাইবোনেরা চৌকিতে মঞ্চ সাজিয়ে নাচতেন এবং পায়ে চাবির গোছা বেঁধে আনন্দ করতেন। শৈশবের সেই দিনগুলো এবং মায়ের থেকেই তার মাঝে সৌন্দর্যবোধ তৈরি হয়েছিল বলে জানান এই গুণী শিল্পী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়ার সময়ে ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতে গিয়ে কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের কাছে তালিম নেন শিবলী মহম্মদ। দেশে ফিরে শামীম আরা নিপার সঙ্গে জুটি বেঁধে নৃত্যজগতে অবিস্মরণীয় অবদান রাখেন এবং একুশে পদক অর্জন করেন। বর্তমানে তিনি তার প্রতিষ্ঠা করা ‘নৃত্যাঞ্চল’-এর মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীকে নাচের শিক্ষা দিয়ে যাচ্ছেন। তবে বর্তমান প্রজন্মের মধ্যে নাচের সাধনার চেয়ে দ্রুত তারকা হওয়ার এবং গাড়ি-বাড়ি-ফ্ল্যাটের লোভ বেড়ে যাওয়ায় তিনি গভীর আক্ষেপ প্রকাশ করেন।
পুরুষ নৃত্যশিল্পী হিসেবে স্রোতের বিপরীতে হাঁটার কঠিন যাত্রার কথা বলতে গিয়ে তিনি জানান, কঠোর পরিশ্রম ও স্রষ্টার ওপর বিশ্বাসের ফলেই তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন। এছাড়া উপস্থাপকের বয়সসংক্রান্ত প্রশ্নে তিনি মজার ছলে নিজেকে ১৭ বছরের তরুণ হিসেবে উল্লেখ করে নিজের যত্ন নেওয়ার কথা তুলে ধরেন। সুন্দর থাকার মানসিকতা নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বলে তিনি মন্তব্য করেন।
সাক্ষাৎকারের একপর্যায়ে মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই শিল্পী। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসের বয়ান বদলানোর সংস্কৃতি নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বলে তিনি মনে করেন। তরুণদের বই পড়ে একাত্তরের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশের সঠিক ইতিহাস ধামাচাপা দেওয়া গেলেও সত্য একসময় ঠিকই প্রকাশিত হয়।
সংস্কৃতি আর রাজনীতি আলাদা হলে দেশ আগাত: 'আড্ডানামায়’ শিবলী মহম্মদ
সংস্কৃতি আর রাজনীতি আলাদা হলে দেশ আগাত: 'আড্ডানামায়’ শিবলী মহম্মদ
বিনোদন ডেস্ক: প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মহম্মদ গ্লিটজের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান 'আড্ডানামা'র ষোড়শ পর্বে অংশ নিয়ে তার বর্ণাঢ্য জীবন ও সংগ্রামের নানা স্মৃতিচারণ করেছেন। অনুষ্ঠানে সঞ্চালক নিকিতা নন্দিনীর সঙ্গে খোলামেলা আলাপে তিনি একাত্তরে বাবা সলিমউল্লাহর নির্মম মৃত্যু এবং দশ ভাইবোনকে নিয়ে মায়ের লড়াইয়ের দিনগুলোর কথা স্মরণ করেন। অভাবের সংসারে নানা প্রতিকূলতার মধ্যেও ভাইবোনেরা চৌকিতে মঞ্চ সাজিয়ে নাচতেন এবং পায়ে চাবির গোছা বেঁধে আনন্দ করতেন। শৈশবের সেই দিনগুলো এবং মায়ের থেকেই তার মাঝে সৌন্দর্যবোধ তৈরি হয়েছিল বলে জানান এই গুণী শিল্পী।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়ার সময়ে ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতে গিয়ে
কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের কাছে তালিম নেন শিবলী মহম্মদ। দেশে ফিরে শামীম আরা নিপার সঙ্গে জুটি বেঁধে নৃত্যজগতে অবিস্মরণীয় অবদান রাখেন এবং একুশে পদক অর্জন করেন। বর্তমানে তিনি তার প্রতিষ্ঠা করা ‘নৃত্যাঞ্চল’-এর মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীকে নাচের শিক্ষা দিয়ে যাচ্ছেন। তবে বর্তমান প্রজন্মের মধ্যে নাচের সাধনার চেয়ে দ্রুত তারকা হওয়ার এবং গাড়ি-বাড়ি-ফ্ল্যাটের লোভ বেড়ে যাওয়ায় তিনি গভীর আক্ষেপ প্রকাশ করেন।পুরুষ নৃত্যশিল্পী হিসেবে স্রোতের বিপরীতে হাঁটার কঠিন যাত্রার কথা বলতে গিয়ে তিনি জানান, কঠোর পরিশ্রম ও স্রষ্টার ওপর বিশ্বাসের ফলেই তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন। এছাড়া উপস্থাপকের বয়সসংক্রান্ত প্রশ্নে
তিনি মজার ছলে নিজেকে ১৭ বছরের তরুণ হিসেবে উল্লেখ করে নিজের যত্ন নেওয়ার কথা তুলে ধরেন। সুন্দর থাকার মানসিকতা নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বলে তিনি মন্তব্য করেন।সাক্ষাৎকারের একপর্যায়ে মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই শিল্পী। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসের বয়ান বদলানোর সংস্কৃতি নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বলে তিনি মনে করেন। তরুণদের বই পড়ে একাত্তরের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশের সঠিক ইতিহাস ধামাচাপা দেওয়া গেলেও সত্য একসময় ঠিকই প্রকাশিত হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত