সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে অস্ত্রোপচার, বসল দুটি রিং, একটি বেলুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে অস্ত্রোপচার, বসল দুটি রিং, একটি বেলুন

স্বাস্থ্য ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং এবং একটি বেলুন বসানো হয়েছে। গত শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন। এই পরীক্ষার পরই মন্ত্রীর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি কন্টিনেন্টাল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে এই স্বাস্থ্য আপডেট সম্পর্কে অবহিত করেছেন। তিনি আরও জানিয়েছেন যে আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।

রোগীর শারীরিক উন্নতির বিষয়ে চিকিৎসকরা আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। আগামী পরশু দিন তিনি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করছেন তার চিকিৎসকরা। ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ অর্থাৎ মনোহরদী-বেলাবো আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য। গত ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে জয়লাভের পর বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মন্ত্রীর অসুস্থতা ও সফল চিকিৎসার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা চলছে।

খুঁজুন