দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরোজিয়ে শহরের এক ১১ বছর বয়সী ইউক্রেনীয় শিশু একাই প্রতিবেশী দেশ স্লোভাকিয়ায় পৌঁছেছে।
ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে শিশুটি কোনো প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গ ছাড়াই একা স্লোভাকিয়ায় পৌঁছেছে। আরও জানা গেছে যে সে সুস্থ অবস্থাতেই সেখানে পৌঁছেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, তার হাসি, সাহসিকতা এবং একজন সত্যিকারের নায়কের সংকল্প দিয়ে সবার মন জয় করেছে সে। তার পরিবারের পক্ষে ইউক্রেন ছেড়ে যাওয়া সম্ভব না হওয়ায় সে একাই ভিন দেশে পাড়ি দেয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ৬ মার্চ টুইট করে জানিয়েছেন যে ১০ দিনের ব্যবধানে ইউক্রেনের যুদ্ধ মোট ১.৫ মিলিয়ন মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেছে।
ইউক্রেন থেকে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী গ্রহণ করেছে পোল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ১ মিলিয়নেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে।
ইউএনএইচসিআর জানিয়েছে, মোট ১,৭৩৫,০৬৮ জন সাধারণ মানুষ এখন পর্যন্ত মধ্য ইউরোপে সীমান্ত অতিক্রম করেছে। এদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। ইউক্রেনের বেশিরভাগ পুরুষ দেশের হয়ে যুদ্ধে যোগ দেয়ার উদ্দেশ্যে দেশেই রয়ে গেছেন। খবর জি নিউজের।
১১ বছর বয়সী ইউক্রেনীয় শিশু একাই স্লোভাকিয়ায় পৌঁছেছে
১১ বছর বয়সী ইউক্রেনীয় শিশু একাই স্লোভাকিয়ায় পৌঁছেছে
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরোজিয়ে শহরের এক ১১ বছর বয়সী ইউক্রেনীয় শিশু একাই প্রতিবেশী দেশ স্লোভাকিয়ায় পৌঁছেছে।ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে শিশুটি কোনো প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গ ছাড়াই একা স্লোভাকিয়ায় পৌঁছেছে। আরও জানা গেছে যে সে সুস্থ অবস্থাতেই সেখানে পৌঁছেছে।মন্ত্রণালয় জানিয়েছে, তার হাসি, সাহসিকতা এবং একজন সত্যিকারের নায়কের সংকল্প দিয়ে সবার
মন জয় করেছে সে। তার পরিবারের পক্ষে ইউক্রেন ছেড়ে যাওয়া সম্ভব না হওয়ায় সে একাই ভিন দেশে পাড়ি দেয়।জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ৬ মার্চ টুইট করে জানিয়েছেন যে ১০ দিনের ব্যবধানে ইউক্রেনের যুদ্ধ মোট ১.৫ মিলিয়ন মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেছে।ইউক্রেন থেকে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী গ্রহণ করেছে পোল্যান্ড। ২৪
ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ১ মিলিয়নেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে।ইউএনএইচসিআর জানিয়েছে, মোট ১,৭৩৫,০৬৮ জন সাধারণ মানুষ এখন পর্যন্ত মধ্য ইউরোপে সীমান্ত অতিক্রম করেছে। এদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। ইউক্রেনের বেশিরভাগ পুরুষ দেশের হয়ে যুদ্ধে যোগ দেয়ার উদ্দেশ্যে দেশেই রয়ে গেছেন। খবর জি নিউজের।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত