দেশে উৎপাদিত শুঁটকিতে গড়ে ১৩ শতাংশ কীটনাশক ব্যবহারের চিত্র পাওয়া গেছে। অর্থাৎ ৮৭ শতাংশ শুঁটকিই নিরাপদ। যে ১৩ শতাংশ শুঁটকিতে কীটনাশক ব্যবহারের চিত্র পাওয়া গেছে, তাতে রান্নার পর কীটনাশকের মাত্রা অনেক কমে যায় বলে জানিয়েছে গবেষকদল।
দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক মাছের শুঁটকি উৎপাদন হয় চট্টগ্রাম, কক্সবাজার, দুবলার চরে। স্বাদু পানির মাছের শুঁটকি উৎপাদন হয় নাটোরের চলনবিল ও সুনামগঞ্জে। এসব স্থানে উৎপাদিত শুঁটকি নিয়ে একটি গবেষণায় দেখা গেছে, এসব শুঁটকিতে গড়ে ১৩ শতাংশ কীটনাশক ব্যবহার করা হয়।
গবেষণায় দেখা যায়, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার মানুষ যেসব শুঁটকি গ্রহণ করে, তার মধ্যে সবচেয়ে বেশি খাওয়া হয় ছুরি শুঁটকি (চট্টগ্রাম ৫৭ শতাংশ ও কক্সবাজার ৫৫ শতাংশ), অন্যদিকে চলনবিলের মানুষ টাকি শুঁটকি বেশি গ্রহণ করে (৩৭ শতাংশ), আবার সুন্দরবনের দুবলার চর এলাকার মানুষের সবচেয়ে পছন্দের হলো লইট্ট্যা শুঁটকি (৪৬ শতাংশ)৷ এই পাঁচটি স্থান থেকে মোট ৪০৫টি নমুনা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) আয়োজিত গবেষণার ফলাফল অবহিতকরণ সেমিনারে গবেষকদল গবেষণার ফলাফল উপস্থাপনকালে এসব তথ্য জানান। বুধবার (১৪ মে) রাজধানীর শাহবাগে বিএফএসএর নিজ কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
১৩ শতাংশ শুঁটকিতে কীটনাশক, ৮৭ শতাংশই নিরাপদ
১৩ শতাংশ শুঁটকিতে কীটনাশক, ৮৭ শতাংশই নিরাপদ
দেশে উৎপাদিত শুঁটকিতে গড়ে ১৩ শতাংশ কীটনাশক ব্যবহারের চিত্র পাওয়া গেছে। অর্থাৎ ৮৭ শতাংশ শুঁটকিই নিরাপদ। যে ১৩ শতাংশ শুঁটকিতে কীটনাশক ব্যবহারের চিত্র পাওয়া গেছে, তাতে রান্নার পর কীটনাশকের মাত্রা অনেক কমে যায় বলে জানিয়েছে গবেষকদল।দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক মাছের শুঁটকি উৎপাদন হয় চট্টগ্রাম, কক্সবাজার, দুবলার চরে। স্বাদু পানির মাছের শুঁটকি উৎপাদন হয় নাটোরের চলনবিল ও
সুনামগঞ্জে। এসব স্থানে উৎপাদিত শুঁটকি নিয়ে একটি গবেষণায় দেখা গেছে, এসব শুঁটকিতে গড়ে ১৩ শতাংশ কীটনাশক ব্যবহার করা হয়।গবেষণায় দেখা যায়, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার মানুষ যেসব শুঁটকি গ্রহণ করে, তার মধ্যে সবচেয়ে বেশি খাওয়া হয় ছুরি শুঁটকি (চট্টগ্রাম ৫৭ শতাংশ ও কক্সবাজার ৫৫ শতাংশ), অন্যদিকে চলনবিলের মানুষ টাকি শুঁটকি বেশি গ্রহণ করে (৩৭ শতাংশ), আবার
সুন্দরবনের দুবলার চর এলাকার মানুষের সবচেয়ে পছন্দের হলো লইট্ট্যা শুঁটকি (৪৬ শতাংশ)৷ এই পাঁচটি স্থান থেকে মোট ৪০৫টি নমুনা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) আয়োজিত গবেষণার ফলাফল অবহিতকরণ সেমিনারে গবেষকদল গবেষণার ফলাফল উপস্থাপনকালে এসব তথ্য জানান। বুধবার (১৪ মে) রাজধানীর শাহবাগে বিএফএসএর নিজ কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত