সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ১৮ জানুয়ারি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর গণসংর্ধ্বনা, ব্যাপক প্রস্তুতি

১৮ জানুয়ারি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর গণসংর্ধ্বনা, ব্যাপক প্রস্তুতি

আবু নাঈম ভূঁঞা, সিনিয়র রিপোর্টার:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএস,পিএসসি) অব: এক দিনের সরকারী সফরে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার নান্দাইল উপজেলায় আগমন করবেন। মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়া জানান, ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে নান্দাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১টায় উপজেলা পরিষদে উপস্থিত হবেন। বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করবেন। বিকাল ৩ টায় নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিরাট গণসংর্ধ্বনা সভায় যোগদান করবেন। রাতে রসুলপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রি যাবনের পর শুক্রবার সকাল ৯টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। মাননীয় পরিকল্পনা মন্ত্রীর প্রথম নান্দাইল আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। মূল রাস্তায় অগণিত তোড়ন ও খেলার মাঠে বিশাল মঞ্চ তৈরী করা হচ্ছে। গণসংর্ধ্বনা সভায় দলীয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল তোড়া প্রদান করা হবে। নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান গণসংর্ধ্বনা সফল করার জন্য দলীয় নেতৃবৃন্দ সহ সকল মহলের সার্বিক সহযোগিতা ও ব্যাপকভাবে উপস্থিতি কামনা করেছেন।

খুঁজুন