সারাদেশে গরমের তীব্রতা
আরও তিন দিন চলবে এবং এরপর তীব্রতা কমবে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১৬ এপ্রিল) বিষিয়টি জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া
অধিদপ্তর বলেছে, আগামী ১৯ তারিখের পর দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া
সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী ২৩ এপ্রিলের পর।
এদিকে
ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা,
বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা
ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু
থেকে মাঝারি ধরনের তাপপ্রাবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রবিবার
(১৬ এপ্রিল) দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে
আবহাওয়া অধিদপ্তর।
এরইমধ্যে
দেশের আট জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। শনিবার
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। জরুরি
প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য চুয়াডাঙ্গায় মাইকিং করে মানুষকে সতর্ক
করা হচ্ছে।
ঢাকায়
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৫ সালের পর এটিই ঢাকার
সর্বোচ্চ তাপমাত্রা।
রবিবার
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ
শাহীনুর ইসলাম বলেন,
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে
পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের
তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট,
যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর
দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের
তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান শাহীনুল ইসলাম।
রবিবার
সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
১৯ তারিখের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা
১৯ তারিখের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা
সারাদেশে গরমের তীব্রতা আরও তিন দিন চলবে এবং এরপর তীব্রতা কমবে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৬ এপ্রিল) বিষিয়টি জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী ১৯ তারিখের পর দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী ২৩ এপ্রিলের পর।এদিকে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রাবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।রবিবার (১৬ এপ্রিল)
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এরইমধ্যে দেশের আট জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য চুয়াডাঙ্গায় মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে।ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৫ সালের পর এটিই ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা।রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম বলেন, অস্থায়ীভাবে আংশিক
মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান শাহীনুল ইসলাম।রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত