বেতন ও ঈদ বোনাসসহ সব পাওনা আগামী ২০ রোজার মধ্যে পরিশোধ করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠন দুটি।
সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকরা সব সময়ই নির্যাতিত। অতীতেও দেখা গেছে, যেকোনো উৎসবের আগে মালিকরা নানা অজুহাতে তাদের ঠকায়। অনেক সময় ঈদ বোনাস ও বকেয়া বেতন দিতে দেরি করে। কখনো ঈদের পরেও দেয়। সুযোগ পেলে না দেওয়ারও পাঁয়তারা করে।
তারা আরও বলেন, একজন শ্রমিক আশায় থাকেন যে, অন্যদের মতো তিনিও কর্মক্ষেত্র থেকে বেতন-বোনাস পাবেন ঈদের আগেই। মেটাবেন পরিবারের প্রয়োজনীয় চাহিদা। কিন্তু দেখা যায়, ওই কর্মীকে ঈদের আগে আন্দোলন করতে হয় বেতন-বোনাসের জন্য, যা অত্যন্ত নিন্দনীয়।
আমরা গার্মেন্টস মালিকদের কাছে অনুরোধ করব শ্রমিকদের শ্রমেই আপনার প্রতিষ্ঠান চলে। তাদের সঙ্গে অন্যায় করবেন না। তাদের ঈদ-বোনাসসহ সব বকেয়া আগামী ২০ রমজানের মধ্যে পরিশোধ করবেন বলে আমরা বিশ্বাস করি।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মো. কবির হোসেন প্রমুখ। সংহতি জানান একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান।
অন্যদিকে, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশে উপস্থিত ছিলেন সভাপতি মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক জলি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম প্রমুখ।
২০ রোজার মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের
২০ রোজার মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের
বেতন ও ঈদ বোনাসসহ সব পাওনা আগামী ২০ রোজার মধ্যে পরিশোধ করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠন দুটি।সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকরা সব সময়ই নির্যাতিত। অতীতেও দেখা গেছে, যেকোনো উৎসবের আগে মালিকরা নানা অজুহাতে তাদের ঠকায়। অনেক সময় ঈদ বোনাস ও বকেয়া বেতন দিতে দেরি করে। কখনো ঈদের
পরেও দেয়। সুযোগ পেলে না দেওয়ারও পাঁয়তারা করে।তারা আরও বলেন, একজন শ্রমিক আশায় থাকেন যে, অন্যদের মতো তিনিও কর্মক্ষেত্র থেকে বেতন-বোনাস পাবেন ঈদের আগেই। মেটাবেন পরিবারের প্রয়োজনীয় চাহিদা। কিন্তু দেখা যায়, ওই কর্মীকে ঈদের আগে আন্দোলন করতে হয় বেতন-বোনাসের জন্য, যা অত্যন্ত নিন্দনীয়।আমরা গার্মেন্টস মালিকদের কাছে অনুরোধ করব শ্রমিকদের শ্রমেই আপনার প্রতিষ্ঠান চলে। তাদের সঙ্গে অন্যায় করবেন না। তাদের ঈদ-বোনাসসহ সব বকেয়া আগামী ২০ রমজানের মধ্যে পরিশোধ করবেন বলে
আমরা বিশ্বাস করি।জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মো. কবির হোসেন প্রমুখ। সংহতি জানান একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান।অন্যদিকে, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশে উপস্থিত ছিলেন সভাপতি মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক জলি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম প্রমুখ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত