মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২৫ সালের মধ্যে তথ্য প্রযুক্তিখাতে ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। উক্ত সালের মধ্যেই আমরা এই খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয় করব। এরই ধারাবাহিকতায় আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ভূমি অফিস, পুলিশ স্টেশন, কমিউনিটি ক্লিনিকগুলোকে ফাইবার অপটিকালের আওতায় আনছি। সারাদেশে ১ লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে অপটিকাল ফাইবার ক্যাবলের আওতায় আনা হবে। আমরা ২০২৫ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় আনব।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ঘিওর উপজেলার পঞ্চরাস্তা মোড়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
প্রতিমন্ত্রী আরো বলেন, এসএসসি ও এইচএসসি পাশ করে তরুন তরুনিরা এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে এক হাজার ছেলে মেয়ের দক্ষতা নির্ভর কর্মসংস্থান সৃষ্টি হবে। ২ একর জমির ওপর ৮৫ কোটি টাকা ব্যয়ে এই প্রতিষ্ঠান নির্মান করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন তারুন্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুনরা চাকরি করবে না চাকরির ক্ষেত্রে তৈরী করবে। তরুনদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল হতে পারে এর জন্য প্রধান মন্ত্রীর আইটিসি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইন্ড শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, স্কুল অব ফিউচার, ডিজিটাল এডুটেইনমেন্ট সেন্টারসহ দেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতে আমাদের মেধাবী তরুনরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি রোবটিক্স,আইওটি,সাইবার সিকিউরিটি টুলস তৈরী করে বিদেশে রপ্তানি করবে।
এসময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই টেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বিকর্ণ কুমার ঘোষ। এসময় তিনি বলেন প্রধান মন্ত্রীর নির্দেশনায় দেশে ৬৪ জেলায় আইটি খাদে দক্ষ মানবসম্পদ তৈরীর লক্ষ্যে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ। এই প্রকল্পের আওতায় মানিকগঞ্জসহ দেশে আরো ১০ জেলায় এক সাথে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে।
এসময় মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়,বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিঃ জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের পরিচালক একেএম আব্দুল্লাহ খান, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের পরিচালক মোঃ হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন প্রমূখ।
২০২৫ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে
২০২৫ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিতথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২৫ সালের মধ্যে তথ্য প্রযুক্তিখাতে ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। উক্ত সালের মধ্যেই আমরা এই খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয় করব। এরই ধারাবাহিকতায় আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ভূমি অফিস, পুলিশ স্টেশন, কমিউনিটি ক্লিনিকগুলোকে ফাইবার অপটিকালের আওতায় আনছি। সারাদেশে ১ লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে অপটিকাল ফাইবার ক্যাবলের আওতায় আনা হবে। আমরা ২০২৫ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় আনব।রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ঘিওর উপজেলার পঞ্চরাস্তা মোড়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।প্রতিমন্ত্রী আরো বলেন, এসএসসি ও এইচএসসি পাশ করে তরুন তরুনিরা এই প্রতিষ্ঠান থেকে
প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে এক হাজার ছেলে মেয়ের দক্ষতা নির্ভর কর্মসংস্থান সৃষ্টি হবে। ২ একর জমির ওপর ৮৫ কোটি টাকা ব্যয়ে এই প্রতিষ্ঠান নির্মান করা হবে। প্রতিমন্ত্রী আরো বলেন তারুন্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুনরা চাকরি করবে না চাকরির ক্ষেত্রে তৈরী করবে। তরুনদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল হতে পারে এর জন্য প্রধান মন্ত্রীর আইটিসি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইন্ড শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, স্কুল অব ফিউচার, ডিজিটাল এডুটেইনমেন্ট সেন্টারসহ দেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতে আমাদের মেধাবী তরুনরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি রোবটিক্স,আইওটি,সাইবার সিকিউরিটি টুলস তৈরী করে বিদেশে রপ্তানি করবে।এসময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই টেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বিকর্ণ
কুমার ঘোষ। এসময় তিনি বলেন প্রধান মন্ত্রীর নির্দেশনায় দেশে ৬৪ জেলায় আইটি খাদে দক্ষ মানবসম্পদ তৈরীর লক্ষ্যে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ। এই প্রকল্পের আওতায় মানিকগঞ্জসহ দেশে আরো ১০ জেলায় এক সাথে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। এসময় মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়,বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিঃ জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের পরিচালক একেএম আব্দুল্লাহ খান, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের পরিচালক মোঃ হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন প্রমূখ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত