শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ২১ শে এপ্রিল গাজীপুর জেলা আ.লীগের বর্ধিত সভা

২১ শে এপ্রিল গাজীপুর জেলা আ.লীগের বর্ধিত সভা

সদরুল আইনঃ

                        আগামী ২১ শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় গাজীপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা।

উক্ত সভাটি  গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হইবে।

 বর্ধিত সভায় উপস্থিত থাকবেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।সভায় সভাপতিত্ব করবেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এডঃ আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

উক্ত সভায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ,উপদেষ্টা পরিষদের সদস্যগণ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক,আহবায়ক, যুগ্ম- আহবায়কদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য  অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ। 

আজ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু প্রেরিত ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

খুঁজুন