রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ২২টি মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত

২২টি মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত

ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইলসহ ২২টি মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দুপুরে রাজধানীর বনানী বিআরটিএর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। তবে মহাসড়কে আপাতত নিষিদ্ধ না হলেও নিয়ন্ত্রণে রাখার কথা জানান মন্ত্রী। জানান বিশ্ব ব্যাংকের সহযোগিতায় রোড সেফটি বিষয়ক একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে। গতকাল সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে কেউ মারা যায়নি, যিনি মারা গেছেন তিনি হার্ট এ্যাটাকে মারা গেছেন। এর সঙ্গে সম্মেলনের কোন সম্পর্ক নেই জানিয়ে মন্ত্রী গণমাধ্যমকে সত্য প্রচারের আহ্বান জানান।

খুঁজুন