শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা ২৪ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

২৪ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

ঢাকা টেস্টের প্রথম দিনে ২৪ রান তুলতেই ৫ উইকেট হারালো বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা একদম বাজে হলো। পেসার কাশুন রাজিথার দ্বিতীয় বলে বোল্ড ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। বলে তেমন গতি ছিল না, ১২৮ কি.মি.। কিন্তু স্কিড করে ভেতরে ঢোকায় ব্যাট নামানোর সুযোগ পাননি জয়। আলগা শটে শূন্য রানে ফিরলেন এ ওপেনার।

পাঁচদিন খেলা হলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ড্র হয় কমই। মিরপুরে ফলাফল আসে, কন্ডিশন, উইকেট সবই জানা মুমিনুল হকদের।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাটিতে বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। তার আগে এটাই টাইগারদের জন্য জয়ে ফেরার সেরা সুযোগ। জয়ের ভালো সম্ভাবনা দেখছেন টেস্ট অধিনায়ক মুমিনুলও।

সেই আশা নিয়ে সকাল ১০টায় ব্যাট হাতে নেমেই হতাশার সুর বাজল টাইগার শিবিরে। মাঠে বল গড়াতেই আউট হয়ে গেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

ঢাকা টেস্টের প্রথম ওভারের দ্বিতীয় বলে জয়কে সরাসরি বোল্ড করে দিলেন পেসার কুসন রাজিথা

খুঁজুন