অধিকৃত পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকিতে হামলা চেষ্টার সময়, রবিবার তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সৈন্যরা।
এই ঘটনায় চতুর্থ এক ফিলিস্তিনি বন্দুকধারীকে আটক করেছে ইসরাইলি সামরিক বাহিনী। পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরের কাছের এই ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গুলিতে নাবলুসে নিহতরা হলেন জিহাদ মোহাম্মদ আল-শামি, উদয় ওসমান ও রাঈদ দাবিক । ইসরাইলের সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরের নাবলুসের কাছে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে বন্দুকধারীরা। এর জবাবে সৈন্যরা গুলিবর্ষণ করেছে। নিহত ফিলিস্তিনিরা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতাহর সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে দাবি করা হয়েছে।
৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
অধিকৃত পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকিতে হামলা চেষ্টার সময়, রবিবার তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সৈন্যরা।এই ঘটনায় চতুর্থ এক ফিলিস্তিনি বন্দুকধারীকে আটক করেছে ইসরাইলি সামরিক বাহিনী। পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরের
কাছের এই ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গুলিতে নাবলুসে নিহতরা হলেন জিহাদ মোহাম্মদ আল-শামি, উদয় ওসমান ও রাঈদ দাবিক । ইসরাইলের সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরের
নাবলুসের কাছে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে বন্দুকধারীরা। এর জবাবে সৈন্যরা গুলিবর্ষণ করেছে। নিহত ফিলিস্তিনিরা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতাহর সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে দাবি করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত