দেশে চলতি আগস্ট মাসের ৩০ দিনে প্রবাসীরা ২২২ কোটি ৯০ লাখ ডলারের (২.২৩ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। স্থানীয় মুদ্রায় যা প্রায় ২৭ হাজার ১৯৩ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, আগস্টের ৩০ দিনে ২২২ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এটি গত বছরের একই সময়ে (২০২৪ সালের আগস্টে ২৭ দিনে) আসা রেমিট্যান্সের চেয়ে ৪ কোটি ২০ লাখ ডলার বেশি। গত বছরের আগস্টে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২১৮ কোটি ৭০ লাখ ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই থেকে আগস্ট পর্যন্ত) দেশে রেমিট্যান্স এসেছে ৪৭০ কোটি ৭০ লাখ ডলার। যা গত ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে আসা ৪১০ কোটি ১০ লাখ ডলারের চেয়ে ৬০ কোটি ৬০ লাখ ডলার বেশি। এটি ১৪.৮ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করছে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা বছরের রেকর্ড। পুরো অর্থবছর জুড়ে (২০২৪-২৫) প্রবাসী আয় হয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২৩.৯১ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ: জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি ডলার, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার, অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার, মার্চ: ৩২৯ কোটি ডলার, এপ্রিল: ২৭৫ কোটি ডলার, মে: ২৯৭ কোটি ডলার এবং জুন: ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স।
৩০ দিনে রেমিট্যান্স এলো ২২৩ কোটি ডলার
৩০ দিনে রেমিট্যান্স এলো ২২৩ কোটি ডলার
দেশে চলতি আগস্ট মাসের ৩০ দিনে প্রবাসীরা ২২২ কোটি ৯০ লাখ ডলারের (২.২৩ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। স্থানীয় মুদ্রায় যা প্রায় ২৭ হাজার ১৯৩ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, আগস্টের ৩০ দিনে ২২২ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এটি গত বছরের একই সময়ে (২০২৪ সালের আগস্টে ২৭ দিনে) আসা রেমিট্যান্সের চেয়ে ৪ কোটি ২০ লাখ ডলার বেশি। গত বছরের আগস্টে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২১৮ কোটি ৭০ লাখ ডলার।চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস
(জুলাই থেকে আগস্ট পর্যন্ত) দেশে রেমিট্যান্স এসেছে ৪৭০ কোটি ৭০ লাখ ডলার। যা গত ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে আসা ৪১০ কোটি ১০ লাখ ডলারের চেয়ে ৬০ কোটি ৬০ লাখ ডলার বেশি। এটি ১৪.৮ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করছে।এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা বছরের রেকর্ড। পুরো অর্থবছর জুড়ে (২০২৪-২৫) প্রবাসী আয়
হয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২৩.৯১ বিলিয়ন ডলার।উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ: জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি ডলার, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার, অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার, মার্চ: ৩২৯ কোটি ডলার, এপ্রিল: ২৭৫ কোটি ডলার, মে: ২৯৭ কোটি ডলার এবং জুন: ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত