এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর
প্রকোপ থামছেই না। এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি
হয়েছেন ২ হাজার ৪৬ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৯ জন। এ নিয়ে চলতি বছরের ১
জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের।
১১ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও
কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের
মধ্যে ৮৫৩ জন ঢাকার। ১ হাজার ১৯৩ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে
৯ হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৪ হাজার ৪২১ জন। বাকি ৫
হাজার ২৫৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮০
হাজার ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ছাড়া পেয়েছেন
৭০ হাজার ২৬ জন।
৩৭৩ জনে পৌঁছালো ডেঙ্গুতে মৃত্যু
৩৭৩ জনে পৌঁছালো ডেঙ্গুতে মৃত্যু
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ থামছেই না। এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৯ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। ১১
আগস্ট স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৫৩ জন ঢাকার। ১ হাজার ১৯৩ জন ঢাকার বাইরের।স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৬৭৫ জন
ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৪ হাজার ৪২১ জন। বাকি ৫ হাজার ২৫৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮০ হাজার ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ছাড়া পেয়েছেন ৭০ হাজার ২৬ জন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত