রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ৪ জানুয়ারি গাইবান্ধা উপ নির্বাচন

৪ জানুয়ারি গাইবান্ধা উপ নির্বাচন

আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে, নির্বাচন কমিশন। কাল থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন ।

নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব কথা জানান। তিনি জানান, এবারও সেখানে ইভিএমে ভোট হবে। আগের নির্বাচনের কোন এজেন্ট এবার দায়িত্ব পালন করতে পারবেন না। জাহাঙ্গীর আলম আরো জানান, নির্বাচনে নতুন কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার প্রয়োজন নেই। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, তারাই অংশ নেবেন। অনিয়মের অভিযোগে, গত ১২ অক্টোবর গাইবান্ধা ৫ আসনের উপ নির্বাচনের ভোট বন্ধ করে দেয় কমিশন। 

খুঁজুন