কুমিল্লা ব্যুরো ঃ
কুমিল্লা দাউদকান্দির পৌরসভার বাজারে এক ভুয়া ডাক্তার বিল্লালকে ৫০হাজার টাকা জরিমানাসহ চেম্বার সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান।
সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

উপজেলা প্রশাসন ভুয়া ডাক্তারদের ধরতে দাউদকান্দি পৌরসভার বাজারে অভিযান পরিচালনা করতে মাঠে নেমেছে টের পেয়ে একাধিক ভূয়া ডাক্তার নিজ নিজ চেম্বার তালাবদ্ধ করে পালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান বলেন," একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি কর্তৃক নিবন্ধিত থাকতে হয়,বিল্লাল বিএমডিসি'র কোনো নিবন্ধন দেখাতে পারেনি।
তাই অপচিকিৎসার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেওয়া হয়।"
৫০ হাজার টাকা জরিমানা চেম্বার সিলগালা
৫০ হাজার টাকা জরিমানা চেম্বার সিলগালা
কুমিল্লা ব্যুরো ঃকুমিল্লা দাউদকান্দির পৌরসভার বাজারে এক ভুয়া ডাক্তার বিল্লালকে ৫০হাজার টাকা জরিমানাসহ চেম্বার সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান। সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল
হাসান। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। উপজেলা প্রশাসন ভুয়া ডাক্তারদের ধরতে দাউদকান্দি পৌরসভার বাজারে অভিযান পরিচালনা করতে মাঠে নেমেছে টের পেয়ে একাধিক ভূয়া ডাক্তার নিজ নিজ চেম্বার তালাবদ্ধ করে পালিয়ে যান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল
হাসান বলেন," একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি কর্তৃক নিবন্ধিত থাকতে হয়,বিল্লাল বিএমডিসি'র কোনো নিবন্ধন দেখাতে পারেনি।তাই অপচিকিৎসার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেওয়া হয়।"
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত