বেসরকারিভাবে আরও ছয়টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতির জন্য চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো ২০ হাজার টন বাসমতী সেদ্ধ ও ১২ হাজার টন আতপ চাল আমদানি করবে।
চিঠিতে বলা হয়েছে, এ সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উল্লিখিত পরিমাণ নন বাসমতী সেদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
আমদানির শর্তে বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এলসি খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে ই-মেইল ([email protected]) অবহিত করতে হবে। বরাদ্দ প্রাপ্ত আমদানিকারকদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সব চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে।
চালের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রথম দফায় গত ৩০ জুন বেসরকারিভাবে ৪ লাখ নয় হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৯৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। এরপর গত ৪ জুলাই দ্বিতীয় দফায় ১২৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৬ হাজার টন এবং তৃতীয় দফায় গত ৭ জুলাই ৬২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮২ হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য অনুমতি দিতে খাদ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছিল। এরপর আরও কয়েক ধাপে আমদানির অনুমতি দিতে চিঠি পাঠানো হয় এবং অনুমতিও মেলে।
৬ প্রতিষ্ঠান পেল চাল আমদানির অনুমতি
৬ প্রতিষ্ঠান পেল চাল আমদানির অনুমতি
বেসরকারিভাবে আরও ছয়টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতির জন্য চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো ২০ হাজার টন বাসমতী সেদ্ধ ও ১২ হাজার টন আতপ চাল আমদানি করবে। চিঠিতে বলা হয়েছে, এ সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উল্লিখিত পরিমাণ নন বাসমতী সেদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।আমদানির শর্তে বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এলসি খুলতে
হবে এবং এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে ই-মেইল (
[email protected]) অবহিত করতে হবে। বরাদ্দ প্রাপ্ত আমদানিকারকদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সব চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে।চালের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রথম দফায় গত ৩০ জুন বেসরকারিভাবে ৪ লাখ নয় হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৯৫টি প্রতিষ্ঠানকে
অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। এরপর গত ৪ জুলাই দ্বিতীয় দফায় ১২৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৬ হাজার টন এবং তৃতীয় দফায় গত ৭ জুলাই ৬২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮২ হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য অনুমতি দিতে খাদ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছিল। এরপর আরও কয়েক ধাপে আমদানির অনুমতি দিতে চিঠি পাঠানো হয় এবং অনুমতিও মেলে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত