গজারিয়া প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে চেকপোস্টে ঢাকাগামী লেনে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মামুন মিয়া (৩০)। সে মুন্সীরগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের আব্দুল রশিদের ছেলে। 
বিষয়টি সম্পর্কে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
৭ হাজার পিস ইয়াবাসহ গজারিয়ার মাদক কারবারি মামুন আটক
৭ হাজার পিস ইয়াবাসহ গজারিয়ার মাদক কারবারি মামুন আটক
গজারিয়া প্রতিনিধি :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে চেকপোস্টে ঢাকাগামী লেনে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইয়াবা
সহ তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মামুন মিয়া (৩০)। সে মুন্সীরগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের আব্দুল রশিদের ছেলে। বিষয়টি সম্পর্কে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা
এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত