আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে ৮০টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। ৩০ অক্টোবর শেষ দিন পর্যন্ত ওই আবেদন জমা পড়েছে। এ দলগুলোর নথি পর্যালোচনা করে নিবন্ধন দেবে ইসি। বিকল্প নামে জামায়াত ইসলাম নতুন আরেকটি নাম দিয়ে নিবন্ধন করেছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নিবন্ধনের সব শর্তপূরণ সাপেক্ষে আগামী বছরের মে মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে। তিনি বলেন, আবেদন করা সব রাজনৈতিক দলকে শতভাগ শর্তপূরণ করতে হবে। একটি শর্তও অপূরণ থাকলে সেই দল নিবন্ধন পাবে না।
৩০ অক্টোবর নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে। দু-এক দিনের মধ্যে আমরা একটি কমিটি করে দেব। অন্য এক প্রসঙ্গে বলেন, নতুন বছরের জানুয়ারি মাসে রংপুর সিটি করপোরেশন নির্বাচন হবে। এ সিটির ভোটেও ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহার থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, নতুন আবেদন করা অনেক দলের নাম কৌতূকপূর্ণ। এগুলোর মধ্যে মুসকিল লীগ, ইত্যাদি পার্টি, বেকার সমাজ, বৈরাবরী এসব নাম রয়েছে।
৮০ দলের নিবন্ধনের আবেদন
৮০ দলের নিবন্ধনের আবেদন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে ৮০টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। ৩০ অক্টোবর শেষ দিন পর্যন্ত ওই আবেদন জমা পড়েছে। এ দলগুলোর নথি পর্যালোচনা করে নিবন্ধন দেবে ইসি। বিকল্প নামে জামায়াত ইসলাম নতুন আরেকটি নাম দিয়ে নিবন্ধন করেছে।নির্বাচন কমিশনার মো. আলমগীর
বলেছেন, নিবন্ধনের সব শর্তপূরণ সাপেক্ষে আগামী বছরের মে মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে। তিনি বলেন, আবেদন করা সব রাজনৈতিক দলকে শতভাগ শর্তপূরণ করতে হবে। একটি শর্তও অপূরণ থাকলে সেই দল নিবন্ধন পাবে না।৩০ অক্টোবর নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে। দু-এক দিনের মধ্যে আমরা
একটি কমিটি করে দেব। অন্য এক প্রসঙ্গে বলেন, নতুন বছরের জানুয়ারি মাসে রংপুর সিটি করপোরেশন নির্বাচন হবে। এ সিটির ভোটেও ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহার থাকার সম্ভাবনা রয়েছে।এদিকে, নতুন আবেদন করা অনেক দলের নাম কৌতূকপূর্ণ। এগুলোর মধ্যে মুসকিল লীগ, ইত্যাদি পার্টি, বেকার সমাজ, বৈরাবরী এসব নাম রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত