মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ৮টি চোরাই মোটরসাইকেল সহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

৮টি চোরাই মোটরসাইকেল সহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় গোয়েন্দা (ডিবি) পুলিশ এর অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ জন সদস্য আটক।  ৮ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার।। 

এছাড়া নওগাঁর আত্রাই থানা পুলিশ ১৪ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছেন। 

শুক্রবার দুপুরে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপরোক্ত দুটি তথ্য জানান, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

আটককৃত মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা হলেন, নওগাঁর রাণীনগর উপজেলার মিরাপুর এলাকার তাইজুল ইসলাম এর ছেলে মিস্টার রকি, কুমারপুর এলাকার জিয়াউর রহমান এর ছেলে নাজমুল হোসেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া এলাকার আবেশ আলীর ছেলে আমজাদ হোসেন, আবুল কালাম আজাদের ছেলে আব্দুর রাজ্জাক,  কোমারপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবু তাহের।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান আরো জানান, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছিলো। মূলত জনগণের জীবন-যাপন স্বাভাবিক রাখা সহ অপরাধ নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রনে কাজ করছিলেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হঠাৎ করে গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদ ভিত্তিতে জানা যায়, নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউপি এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে ভাঁরশো ইউপি ভবনের সামনে থেকে রকি ও নাজমুলকে আটক করেন ডিবি পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটককৃত দু'জনের দেওয়া তথ্যমতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া এলাকা থেকে আমজাদ হোসেন ও আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এসময়ও আমজাদের হেফাজতে থাকা আরো দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের তাদের দেওয়া তথ্যমতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের বিক্রয় করা আরো ৪টি, মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত আবু তাহের নামে আরো একজনকে আটক করা হয়। এছাড়া মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত অপরদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে ও বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা। আটককৃতদের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মামরা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

অপরদিকে বৃহষ্পতিবার দিনগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার নতুন ব্রিজ এর দক্ষিণ পাশ্বের পাকা রাস্তার চেকপোস্ট বসিয়ে ১৪ কেজি গাঁজা সহ মোট ৬ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত মাদক কারবারিরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ভুঁইয়া এলাকার আছমত আলীর ছেলে জসিম মিয়া, শাহ আলমের ছেলে সেলিম, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর এলাকার ফুল মিয়ার ছেলে সাদ্দাম হাওলাদার,  এবং নওগাঁ জেলা সদর উপজেলার সুলতানপুর এরাকার শ্যামল চন্দ্র মহন্ত এর ছেলে কাজল চন্দ্র মহন্ত, রাজেন চন্দ্র দেবনাথ এর ছেলে পলাশ চন্দ্র দেবনাথ ও পর-নওগাঁ এলাকার রইচ মন্ডলের ছেলে বজলুর রহমান।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ কর্মকর্তা আরো বলেন, বৃহষ্পতিবার রাতে নাটোরে নলডাঙ্গার দিক থেকে আসা একটি সবুজ রঙের সিএনজি থামিয়ে সিএনজিতে থাকা যাত্রীবেশী মাদক কারবারিদের দেহ তল্লাশি করে মোট ৭টি প্যাকেট (প্রতিটি প্যাকেটে ২ কেজি করে) মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার সহ উপরোক্ত মাদক কারবারিদের আটক করেন পুলিশ।

পরে পুলিশ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন স্থান থেকে মাদক (গাঁজা) সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, নওগাঁ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ হাশমত আলীসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্যগন।

খুঁজুন