রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ৯৩ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকার

৯৩ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকার

ঢাকা সিটি করপোরেশন এলাকায় বেশি ডেঙ্গু মশার উৎপত্তি হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সারা দেশে ১৪০০ রোগীর মধ্যে ঢাকার রোগী ১৩০০-এর মতো (৯৩ শতাংশ)।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ভিডিও কনফারেন্সে ডেঙ্গু নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগী কোথা থেকে আসছে, তা আমরা জরিপ করছি। কোন জায়গা থেকে কত রোগী আসছে, তা দেখা হচ্ছে। আমরা দেখেছি, ঢাকা সিটি করপোরেশন এলাকা থেকে বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। এখানেই মশা বেশি জন্মাচ্ছে।

জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। তবে একটি মৃত্যুও আমাদের কাম্য না। এ সময় সবাইকে বাড়িঘর পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন তিনি।

খুঁজুন