শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক আবার ভয়ংকর ধর্ষণের ঘটনা ঘটল ভারতে

আবার ভয়ংকর ধর্ষণের ঘটনা ঘটল ভারতে

স্কুলে যাওয়ার পথে তিন ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হলো। পুলিশ জানিয়েছে, গত ৬ আগস্ট এই ঘটনা ঘটেছে।

দক্ষিণ দিল্লির মসজিদ মঠ এলাকার এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান, তার মেয়ে স্কুলে গিয়ে আর ফেরেনি। মেয়েটি ভাড়ার গাড়িতে করে স্কুলে যেত। গাড়িক চালক দাবি করেন, ছাত্রী গাড়িতে ওঠেনি। তারপরই পুলিশ জানতে পারে, আরো দুই ছাত্রী নিখোঁজ।

এরপর পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখে। পরে করোল বাগে ছাত্রীদের সন্ধান পাওয়া যায়। ছাত্রীরা জানায়, এক অভিযুক্ত তাদের অপহরণ করে পশ্চিম দিল্লির রোহিনীর একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের পানীয়তে ঘুমের ওষুধ মেশানো হয়। তারপর তাদের ধর্ষণ করা হয়। পরে কোনোক্রমে ছাত্রীরা পালিয়ে আসে।

পুলিশ রোহিনীতে গিয়ে দেখে, সেখানে মানবপাচার চক্র সক্রিয়। ওই ছাত্রীদের চণ্ডীগড় নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। দুই নারীসহ পাচারচক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন ছাত্রীদের ধর্ষণ করেছে বলে অভিযোগ।

দিল্লির নারী কমিশন ঘটনার রিপোর্ট চেয়েছে। কমিশন বলেছে, ছাত্রীরা মুম্বাই যেতে চেয়েছিল। স্টেশনে তাদের অপরিচিত ব্যক্তির সঙ্গে আলাপ হয়। টিকিট কেটে দেওয়ার নাম করে তারা তিন ছাত্রীকে রোহিনীতে একটি ঘরে নিয়ে যায়।

সূত্র : ডয়চে ভেলে।

খুঁজুন