রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর আবারও বন্যার আশঙ্কা

আবারও বন্যার আশঙ্কা

লালমনিরহাটে ধরলার পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ও তিস্তার পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে নতুন নতুন এলাকার লোকালয়ে বন্যার পানি ঢুকে পরায় পানি বন্দী হয়ে পড়ছে নদীপাড়ের নিম্নাঞ্চল। 

১ম ধাপের বন্যার পানি কমতে না কমতেই ফের জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।  মোগলহাট ইউনিয়নে এ পর্যন্ত ১৫শ পরিবার পানিবন্দি হয়ে পরেছে।  সেইসাথে  জেলায় প্রায় ২৫ হাজার মানুষ ফের নতুন করে বানভাসি হওয়ার খবর পাওয়া যাচ্ছে।  পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন ভারতের থেকে আসা উজানের ঢলে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।  জেলায় ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

খুঁজুন