রোকসানা মনোয়ার :টানা কয়েকদিন তীব্র শীতের পর সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এবার তীব্র শীতের সঙ্গে রয়েছে বৃষ্টিরও আশঙ্কা। ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেয়া হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পাশাপাশি চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হবে। এছাড়া এ সময়ের শেষ দিকে এবং আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবারও শৈত্যপ্রবাহের শঙ্কা
আবারও শৈত্যপ্রবাহের শঙ্কা
রোকসানা মনোয়ার :টানা কয়েকদিন তীব্র শীতের পর সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এবার তীব্র শীতের সঙ্গে রয়েছে বৃষ্টিরও আশঙ্কা। ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেয়া হয়।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে
পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।পাশাপাশি চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা
প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হবে। এছাড়া এ সময়ের শেষ দিকে এবং আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত