সায়মা সাদিয়া : টলিউডের এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। মায়াবী চেহারা আর সাবলীল অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তার স্নিগ্ধ হাসি, গভীর চাহনিতে ডুবে থাকে ভক্তরা।
ইশাকে পর্দায় সাধারণ বাঙালি ললনার রূপেই দেখা যায়। তাতেই দর্শক মুগ্ধতা খুঁজে পায়। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছক ভাঙার চেষ্টা করছেন অভিনেত্রী। খোলামেলা ছবি শেয়ার করে বুঝিয়ে দিতে চাইছেন, তিনি সব রূপেই সুদর্শনা।
শনিবার (২ জুলাই) ইনস্টাগ্রামে একটি আবেদনময়ী ছবি শেয়ার করেছেন ইশা। সেখানে দেখা গেল, শুধুমাত্র একটি তোয়ালে পরে বাথটাবে শুয়ে আছেন তিনি। কাজল আঁকা চোখে চেয়ে রয়েছেন আনমনে। আবছা কাচে ছবির মতো ফুটে উঠেছে মেঘলা শহর।
এমন খোলামেলা রূপে এবারই প্রথম দেখা গেলো ইশাকে। ভক্তরা তাই মুগ্ধতা প্রকাশ করতে কার্পণ্য করছে না। হাজারো মন্তব্যের ঢল নেমেছে অভিনেত্রীর ইনস্টা পোস্টে। এক ভক্ত তো তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন! বিশ্বজিৎ দাস নামের ওই ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’
কেউ আবার বলেছেন, তার মতো সুন্দরী জীবনেও দেখেননি। অনেকে অবশ্য অভিনেত্রীকে এমন রূপে দেখে হতাশা প্রকাশ করেছেন। তাদের কাছে ইশাকে সাধারণ রূপেই ভালো লাগে।
আবেদনময়ী ছবি শেয়ার করেছেন ইশা
আবেদনময়ী ছবি শেয়ার করেছেন ইশা
সায়মা সাদিয়া : টলিউডের এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। মায়াবী চেহারা আর সাবলীল অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তার স্নিগ্ধ হাসি, গভীর চাহনিতে ডুবে থাকে ভক্তরা।ইশাকে পর্দায় সাধারণ বাঙালি ললনার রূপেই দেখা যায়। তাতেই দর্শক মুগ্ধতা খুঁজে পায়। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছক ভাঙার চেষ্টা করছেন অভিনেত্রী। খোলামেলা ছবি শেয়ার
করে বুঝিয়ে দিতে চাইছেন, তিনি সব রূপেই সুদর্শনা।শনিবার (২ জুলাই) ইনস্টাগ্রামে একটি আবেদনময়ী ছবি শেয়ার করেছেন ইশা। সেখানে দেখা গেল, শুধুমাত্র একটি তোয়ালে পরে বাথটাবে শুয়ে আছেন তিনি। কাজল আঁকা চোখে চেয়ে রয়েছেন আনমনে। আবছা কাচে ছবির মতো ফুটে উঠেছে মেঘলা শহর।এমন খোলামেলা রূপে এবারই প্রথম দেখা গেলো ইশাকে। ভক্তরা তাই মুগ্ধতা প্রকাশ করতে কার্পণ্য
করছে না। হাজারো মন্তব্যের ঢল নেমেছে অভিনেত্রীর ইনস্টা পোস্টে। এক ভক্ত তো তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন! বিশ্বজিৎ দাস নামের ওই ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’কেউ আবার বলেছেন, তার মতো সুন্দরী জীবনেও দেখেননি। অনেকে অবশ্য অভিনেত্রীকে এমন রূপে দেখে হতাশা প্রকাশ করেছেন। তাদের কাছে ইশাকে সাধারণ রূপেই ভালো লাগে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত