সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করবেন রাহুল

আদালতের রায়কে চ্যালেঞ্জ করবেন রাহুল

গুজরাটের সুরাট আদালতের কারাদণ্ডাদেশকে চ্যালেঞ্জ করে সেই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কংগ্রসে নেতা রাহুল গান্ধী। সোমবার রাহুল আপিল করবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

কংগ্রেসের সাবেক সভাপতি তার আবেদনে দায়রা আদালতকে মানহানির মামলায় তাকে দোষী সাব্যস্ত করে দেয়া ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিল করতে বলেছেন। এছাড়া বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার দোষী সাব্যস্ত হওয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছেন। উচ্চ আদালতে যদি রাহুলের কারাদণ্ডাদেশ স্থগিত না হয় তবে ভারতের নির্বাচন কমিশন তার আসন কেরালার ওয়ানাদে নতুন করে নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করতে পারবে। তেমনটা হলে ভারতের আইন অনুসারে রাহুল গান্ধী পরবর্তী আট বছর কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না। 

খুঁজুন