ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের এমপি প্রার্থী ড. ফয়জুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। কাঁঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন জামায়াতের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামনে গিয়ে পথ সবাই মিলিত হয়।
পথসভায় ড. ফয়জুল হক বলেন, “জামায়াত ইসলাম গণমানুষের দল। আমরা দৃঢ়প্রতিজ্ঞা, ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব গঠনের পথে এগোবে। ইনশাআল্লাহ, জনগণের বিশ্বাস ও সমর্থনের ফলেই দেশপ্রেমিক দল জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয়, জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ বিনির্মাণ।
তিনি আরও বলেন, কাঠালিয়ায় কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না। আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এই নেতৃত্ব জনগণের কাছে ন্যায় ও নিরাপত্তার প্রতিশ্রুতি বহন করবে।
ড. ফয়জুল হক তার বক্তব্যে নির্বাচনের ন্যায্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উপরও জোর দেন। তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান। পথসভায় অংশগ্রহণকারীরা নানাভাবে জামায়াতের নেতৃত্বে সরকারের গঠন এবং সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা দলের প্রার্থী ও নেতৃত্বকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
আগামীতে সরকার গঠন করবে জামায়াত
আগামীতে সরকার গঠন করবে জামায়াত
ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের এমপি প্রার্থী ড. ফয়জুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। কাঁঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন জামায়াতের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামনে গিয়ে পথ সবাই মিলিত হয়।পথসভায় ড. ফয়জুল হক বলেন, “জামায়াত ইসলাম গণমানুষের দল। আমরা দৃঢ়প্রতিজ্ঞা,
ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব গঠনের পথে এগোবে। ইনশাআল্লাহ, জনগণের বিশ্বাস ও সমর্থনের ফলেই দেশপ্রেমিক দল জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয়, জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ বিনির্মাণ।তিনি আরও বলেন, কাঠালিয়ায় কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না। আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জামাত ইসলামের আমির ডা. শফিকুর
রহমান। এই নেতৃত্ব জনগণের কাছে ন্যায় ও নিরাপত্তার প্রতিশ্রুতি বহন করবে।ড. ফয়জুল হক তার বক্তব্যে নির্বাচনের ন্যায্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উপরও জোর দেন। তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান। পথসভায় অংশগ্রহণকারীরা নানাভাবে জামায়াতের নেতৃত্বে সরকারের গঠন এবং সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা দলের প্রার্থী ও নেতৃত্বকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত