দেশে ডেঙ্গু আক্রান্তের মধ্যে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আগস্টে এ ভাইরাসে ৩৯ জনের মৃত্যু হলো। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাঁড়াল ১২২ জনে। গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৮ জন। এ বছর এক দিনে এটাই সর্বোচ্চ ভর্তি রোগীর রেকর্ড। এর আগে গত ৭ জুলাই সর্বোচ্চ ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। এ নিয়ে এই বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন মিটফোর্ড হাসপাতালে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের সবাই নারী। তাদের মধ্যে একজনের বয়স তিন বছর। এ ছাড়া একজন ৩৫, একজন ৪০ এবং একজন ৫৩ বছর বয়সী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া ৩১ অগাস্টে ৩৯, জুনে ১৯, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ রোগী হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে।
এ ছাড়া জুনে পাঁচ হাজার ৯৫১, জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে এক হাজার ৭৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়। ৩১ অগাস্ট পর্যন্ত হাসপাতালে গিয়েছেন ১০ হাজার ৪৯৬ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীর মধ্যে ১৫৩ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এর বাইরে ঢাকা বিভাগে ১০৫, ময়মনসিংহ বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ৯৩, খুলনা বিভাগে ৪২, রাজশাহী বিভাগে ৩৮, বরিশাল বিভাগে ১১০ এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৪৮৬ রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৭৭, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
আগস্টে ডেঙ্গুতে ৩৯ জনের প্রাণহানি
আগস্টে ডেঙ্গুতে ৩৯ জনের প্রাণহানি
দেশে ডেঙ্গু আক্রান্তের মধ্যে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আগস্টে এ ভাইরাসে ৩৯ জনের মৃত্যু হলো। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাঁড়াল ১২২ জনে। গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৮ জন। এ বছর এক দিনে এটাই সর্বোচ্চ ভর্তি রোগীর রেকর্ড। এর আগে গত ৭ জুলাই সর্বোচ্চ ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। এ নিয়ে এই বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৬ জনে।স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন মিটফোর্ড হাসপাতালে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাদের সবাই নারী। তাদের মধ্যে একজনের বয়স তিন বছর। এ ছাড়া একজন ৩৫, একজন ৪০ এবং একজন ৫৩ বছর বয়সী।এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া ৩১ অগাস্টে ৩৯, জুনে ১৯, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ রোগী হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে।এ ছাড়া জুনে পাঁচ হাজার ৯৫১, জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে এক হাজার ৭৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়। ৩১ অগাস্ট পর্যন্ত হাসপাতালে গিয়েছেন ১০ হাজার ৪৯৬ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, গত
২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীর মধ্যে ১৫৩ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।এর বাইরে ঢাকা বিভাগে ১০৫, ময়মনসিংহ বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ৯৩, খুলনা বিভাগে ৪২, রাজশাহী বিভাগে ৩৮, বরিশাল বিভাগে ১১০ এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৪৮৬ রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৭৭, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত