মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর আগুনে পুড়ে মায়ের মৃত্যু, অগ্নিদগ্ধ দু' ভাইকে রাজশাহী থেকে ঢাকাতে হস্তান্তর

আগুনে পুড়ে মায়ের মৃত্যু, অগ্নিদগ্ধ দু' ভাইকে রাজশাহী থেকে ঢাকাতে হস্তান্তর

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

আগুনে পুড়ে মায়ের মৃত্যু, অগ্নিদগ্ধ ও গুরুতর আহত অবস্থায় দু'ভাই চিকিৎসাধীন।

আগুনে মায়ের মৃত্যু ও দুই ছেলে আহত হওয়ার মর্মান্তিক এঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোর সকালে রাজশাহীর বাগমারা উপজেলায় হাসনীপুর গ্রাম (মাদারীগঞ্জ বাজারে)।

আগুনে নিহত নারী (মা) হলেন, ঐ গ্রাম বাজারে বসবসাকারী ও দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মচারী এজাজুল বাশার ওরফে স্বপন এর স্ত্রী ও দূর্গাপুর উপজেলার শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন (৪৫)। এসময় আগুনে দগ্ধ অবস্থায় তাদের কলেজ পড়ুয়া দু' ছেলে রাশেদুল বাশার (২৪) ও রাফিউল বাশার (১৭) বাসার ৩য়' তলা থেকে লাফিয়ে নিচে পড়েন। আগুনে দগ্ধ ও তিন তলা থেকে লাফ দেওয়ার পরই তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলেও পরবর্তীকে তাদের দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে হস্তান্তর করা হয়। আগুনে রাফিউল বাশার এর শরীরের ৫০ শতাংশ এবং রাশেদুল বাশার এর শরীরের ২২ শতাংশ পুড়ে দগ্ধ হয়েছে বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

স্থানিয় সুত্র জানায়, অগ্নিকান্ডের সময় বাসার মালিক এজাজুল বাশার স্বপন বাসায় ছিলেন না এবং তাদের বাসার ভাড়াটিয়ারাও ঈদ করতে সবাই গ্রামের বাড়ি যান। অগ্নিকান্ডের সময় বাসার ৩য়' তলায় মা ও দুই ছেলে ছিলেন।

অগ্নিকান্ডে মা নিহত ও দুই ছেলে আহতের সত্যতা নিশ্চিত করে স্থানিয়দের বরাত দিয়ে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ভোরে অগ্নিকান্ড ঘটলেও প্রথমে স্থানিয়রা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে এক পর্যায়ে আমাদের জানান। খবর পাওয়া মাত্র আমাদের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানিয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করা হয় এবং তিন তলা থেকে লাফদিয়ে বাসার নিচে পড়া গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণের পর বাসার ভেতর তিন তলা থেকে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। 

আগুনের সুত্রপাত বাসার ২য়' তলাতে থাকা রান্না ঘড় থেকে হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সংগ্রহকালে স্থানিয় সহ স্বজনরা জানান, আগুনে  রাফিউল বাশারের শরীরের ৫০ শতাংশ ও রাশেদুল বাশারের শরীরের ২২ শতাংশ পুড়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর চিকিৎসকদের পরামর্শে ইতি মধ্যেই দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় 'শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে' নিয়ে ভর্তি করা হয়েছে। 

আগুনে মায়ের মৃত্যু ও দুই ছেলে গুরুতর আহতের সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, নিহত ফরিদা ইয়াসমিন এর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন