শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশি হস্তক্ষেপে ভোটার বিহীন এক তরফা ভোট ডাকাতি 'নির্বাচন' এর প্রতিবাদে এবং আইনজীবী সহ সাংবাদিকদের উপর পুলিশি নগ্ন হামলা ও আইনজীবীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম এর সঞ্চালনায় ররিবার সকাল সাড়ে ১০টা থেকে সকাল সোয়া ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ১৪/১৮ সালে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে আইনজীবী এসোসিয়েশন সহ অন্যান্য নির্বাচনে হস্তক্ষেপ করে তাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত করছেন বলে তীব্র সমালোচনা করেন করেন বক্তারা। গত ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচন এবং বিজ্ঞ আইনজীবীদের নামে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বক্তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন বলেন, সংবিধান পরিবর্তন করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। নইলে আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের মতো বিমানের পাখা ধরে, নদী সাঁতরিয়ে পালিয়ে বাঁচতে পারবেন না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সরোয়ার জাহান সরোয়ার, মোঃ মুনসুর আলী, মোঃ শাহ আলম, মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ।
আইনজীবীদের হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ
আইনজীবীদের হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশি হস্তক্ষেপে ভোটার বিহীন এক তরফা ভোট ডাকাতি 'নির্বাচন' এর প্রতিবাদে এবং আইনজীবী সহ সাংবাদিকদের উপর পুলিশি নগ্ন হামলা ও আইনজীবীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত।বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
এডভোকেট রেজাউল করিম এর সঞ্চালনায় ররিবার সকাল সাড়ে ১০টা থেকে সকাল সোয়া ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ১৪/১৮ সালে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে আইনজীবী এসোসিয়েশন সহ অন্যান্য নির্বাচনে হস্তক্ষেপ করে তাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত করছেন বলে তীব্র সমালোচনা করেন করেন বক্তারা। গত ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচন এবং বিজ্ঞ আইনজীবীদের নামে
দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বক্তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন বলেন, সংবিধান পরিবর্তন করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। নইলে আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের মতো বিমানের পাখা ধরে, নদী সাঁতরিয়ে পালিয়ে বাঁচতে পারবেন না।সমাবেশে আরো বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সরোয়ার জাহান সরোয়ার, মোঃ মুনসুর আলী, মোঃ শাহ আলম, মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত