শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
আইনকে সুন্দরভাবে তুলে ধরা সহ আইনের স্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ।
বর্তমান সরকার আইন এর শাসন বিশ্বাস করে বলেই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
বুধবার পাবনা জেলা বারের আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
সুশাসন নিশ্চিতে আইনজীবী দের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আরো বলেন, সরকার দেশে সুশাসন নিশ্চিত করতে চায়, এক্ষেত্রে আইনজীবীরা তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবেন।
আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে আইনের শাসন নিশ্চিত হয় বলেও জানান রাষ্ট্র প্রধান।
আইনজীবীদের উদ্দেশে তিনি আরো বলেন, আইনজীবীরা বিচারকদের আইনি কাজে সহযোগিতাই শুধু করেন না, কখনো কখনো সঠিক পথও দেখান।
তিনি আরো বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সেই আইনকে সুন্দরভাবে তুলে ধরা, আইনের স্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ।
পাবনা জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তের সভাপতিত্বে বারের নেতা সহ জ্যেষ্ঠ আইনজীবীগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আইনকে সুন্দরভাবে তুলে ধরা ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ
আইনকে সুন্দরভাবে তুলে ধরা ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃআইনকে সুন্দরভাবে তুলে ধরা সহ আইনের স্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ।বর্তমান সরকার আইন এর শাসন বিশ্বাস করে বলেই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।বুধবার পাবনা জেলা বারের আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।সুশাসন নিশ্চিতে আইনজীবী দের
যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আরো বলেন, সরকার দেশে সুশাসন নিশ্চিত করতে চায়, এক্ষেত্রে আইনজীবীরা তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবেন।আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে আইনের শাসন নিশ্চিত হয় বলেও জানান রাষ্ট্র প্রধান।আইনজীবীদের উদ্দেশে তিনি আরো বলেন, আইনজীবীরা বিচারকদের আইনি কাজে
সহযোগিতাই শুধু করেন না, কখনো কখনো সঠিক পথও দেখান।তিনি আরো বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সেই আইনকে সুন্দরভাবে তুলে ধরা, আইনের স্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ।পাবনা জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তের সভাপতিত্বে বারের নেতা সহ জ্যেষ্ঠ আইনজীবীগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত