দুর্নীতির অভিযোগে বাংলাদেশের
সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুখ
খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
দপ্তরটি বলেছে, আজিজের
বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি
যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, তা পুনঃনিশ্চিত করেছে।
স্থানীয় সময় বুধবার
পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে
পেন্টাগনের অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র
মেজর জেনারেল প্যাট রাইডার।
মার্কিন প্রতিরক্ষা
বিভাগের সদর দপ্তর মনে করে, জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং
আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন।
ব্রিফিংয়ে প্যাটের
কাছে পেন্টাগন অ্যাক্রেডিটেড প্রতিনিধি মুশফিকুল ফজল আনসারী জানতে চান, পেন্টাগন
কীভাবে বাংলাদেশের সঙ্গে তার সামরিক ও নিরাপত্তা অংশীদারত্ব নির্দেশ করছে। কারণ
বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে তার উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত
থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ব্যাপারে
পেন্টাগন কী ভাবছে, আমি কী তা জানতে পারি?
জবাবে পেন্টাগনের
মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ‘আপনি যেমনটা জানেন এবং আপনার প্রশ্নেও
উল্লেখ করেছেন–ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার দায়ে স্টেট ডিপার্টমেন্ট
জেনারেল (আজিজ) আহমেদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত মে মাসে এই নিষেধাজ্ঞা আরোপ
করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী
করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, সেটিকে পুনঃনিশ্চিত করছে এবং দুর্নীতি
রোধে সেখানে (বাংলাদেশে) যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোকে সমর্থন করে বিভাগটি
(পেন্টাগন)।
তিনি আরো বলেন, ‘আমি
এই বলে শেষ করতে চাই–বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ এবং মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক
এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোয় দুদেশের অভিন্ন স্বার্থ ও মুল্যবোধের ভিত্তিতে
সেখানে অংশীদারত্ব বিরাজমান রয়েছে।
আজিজ আহমেদের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল পেন্টাগন
আজিজ আহমেদের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল পেন্টাগন
দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।দপ্তরটি বলেছে, আজিজের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, তা পুনঃনিশ্চিত করেছে।স্থানীয় সময় বুধবার পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে পেন্টাগনের অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর মনে করে, জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন।ব্রিফিংয়ে
প্যাটের কাছে পেন্টাগন অ্যাক্রেডিটেড প্রতিনিধি মুশফিকুল ফজল আনসারী জানতে চান, পেন্টাগন কীভাবে বাংলাদেশের সঙ্গে তার সামরিক ও নিরাপত্তা অংশীদারত্ব নির্দেশ করছে। কারণ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে তার উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ব্যাপারে পেন্টাগন কী ভাবছে, আমি কী তা জানতে পারি?জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ‘আপনি যেমনটা জানেন এবং আপনার প্রশ্নেও উল্লেখ করেছেন–ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার দায়ে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল (আজিজ) আহমেদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত
মে মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, সেটিকে পুনঃনিশ্চিত করছে এবং দুর্নীতি রোধে সেখানে (বাংলাদেশে) যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোকে সমর্থন করে বিভাগটি (পেন্টাগন)। তিনি আরো বলেন, ‘আমি এই বলে শেষ করতে চাই–বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ এবং মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোয় দুদেশের অভিন্ন স্বার্থ ও মুল্যবোধের ভিত্তিতে সেখানে অংশীদারত্ব বিরাজমান রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত