মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর আজকের শিক্ষার্থীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার

আজকের শিক্ষার্থীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার

শহিদুল ইসলাম জি এম মিঠন :

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, যে সকল স্কুল গুলো সরকারের নীতিমালার শর্ত পূরণ করছে সেগুলো এমপিও ভূক্ত করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা এদেশের শিক্ষার জন্য যুগান্তকারী উদ্যোগ। এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও একটি কলেজ সরকারিকরণ করেছেন তিনি। কারণ আজকের শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কর্ণধার। তাই প্রধানমন্ত্রী শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য বিল্ডিং তৈরি করে দিয়েছেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা ঘোষণার মাধ্যমে স্বাধীনতার স্বপ্ন বীজ রোপিত হয়। ৬ দফা ঘোষণা করে বার বার তিনি কারা বরণ করেছেন। পাকিস্থানী শাষক গোষ্ঠী বঙ্গবন্ধুকে দেশ দ্রোহী বলেছে। তবুও তিনি ৬ দফা থেকে সরে আসেননি। বাংলাদেশের স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে। 

খাদ্যমন্ত্রী বুধবার তার নিজ নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বামইন স্কুল এন্ড কলেজ এর একাডেমিক ভবন এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায়। বর্তমান সরকার কৃষক বান্ধব। তাই কৃষিকে প্রাধান্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। কৃষকের উন্নয়ন সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে গেলে এক শ্রেণির মানুষ আছেন যারা এসি রুমে বসে দাম বাড়ল বলে জিকির তোলে। অথচ ধানের দাম ২ টাকা বাড়লে চালের দাম স্বাভাবিক নিয়মেই ৩ টাকা বাড়ে।

তিনি বলেন, বিদ্যুৎ এর  লোডশেডিং হচ্ছে। এটা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। লোড শেডিং দ্রুতই সমাধান হবে। তীব্র গরমে বিদ্যুতের ব্যবহার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন ঘরে ঘরে এসি ব্যবহার হচ্ছে। বিদ্যুৎ ব্যহবারে সচেতন হতে হবে। অযথা লাইট, ফ্যান যেন না চলে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান তিনি।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি আরো বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। সেই নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিবে। ধোকাবাজিতে জনগণ পা দিবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের সাথে অ-উন্নয়নের। এসময় তিনি উন্নয়নকে এগিয়ে নিতে, ভবিষ্যত প্রজন্মকে ভালো রাখতে শেখ হাসিনার সরকারে আস্থা রাখার আহবান জানান।

বক্তব্যকালে তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি দল দেশের ক্ষমতায় এসেছিলো পেছনের দরজা দিয়ে। হ্যাঁ/ না ভোট দিয়ে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছিলেন। জেনারেল এরশাদ সেই পথ অনুসরণ করেছিলেন। তত্তাবধায়ক সরকার এ দেশে হবে না, নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচন করবে। সেই নির্বাচনে তিনি বিএনপিকে অংশ গ্রহণের আহবান জানিয়ে বলেন, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করবে তিনি ক্ষমতায় যাবেন। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া এদেশের জনগণ মেনে নিবেনা।

এসময় নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন