বিডি টু ডে ডিজিটাল ডেস্ক :
ভারতে চলছে লোকসভা নির্বাচনের শেষ এবং সপ্তম দফার নির্বাচন। শনিবার নিজের কেন্দ্র পশ্চিমবঙ্গের বেলগাছিয়ায় ভোট দিলেন বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী।
ভোট দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন এ অভিনেতা।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সকাল সাতটায় বেলগাছিয়ার ২২ নম্বর ওয়ার্ডে পৌঁছে যান মিঠুন চক্রবর্তী। ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।
এসময় তিনি জানান, দল ৩০ জুন পর্যন্ত যা দায়িত্ব দিয়েছিল তিনি তা নিখুঁতভাবে পালন করেছেন। এবার তিনি আগের মতো ছবিতে কাজ করবেন। যোগ করেন, তাকে তো পেট চালাতে হবে।
অভিনেতা বলেন, ‘আমি একজন বিজেপি ক্যাডার। আমি আমার দায়িত্ব পালন করলাম। তবে কাল থেকে আমি সিনেমা নিয়েই কথা বলব কারণ আমার একটা পরিবার আছে। তাদের দায়িত্ব পালন করতে হবে আমাকে।’
এদিকে ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মিঠুনের গাড়ি ঘিরে শাসকদলের সমর্থকেরা স্লোগান দেন, ‘চোর এসেছে। সব দলের থেকে খেয়েছে। এবার গেরুয়া শিবিরের পালা।’
আমি একজন বিজেপি ক্যাডার: মিঠুন চক্রবর্তী
আমি একজন বিজেপি ক্যাডার: মিঠুন চক্রবর্তী
বিডি টু ডে ডিজিটাল ডেস্ক :ভারতে চলছে লোকসভা নির্বাচনের শেষ এবং সপ্তম দফার নির্বাচন। শনিবার নিজের কেন্দ্র পশ্চিমবঙ্গের বেলগাছিয়ায় ভোট দিলেন বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। ভোট দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন এ অভিনেতা।আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সকাল সাতটায় বেলগাছিয়ার ২২ নম্বর ওয়ার্ডে পৌঁছে যান মিঠুন চক্রবর্তী।
৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এসময় তিনি জানান, দল ৩০ জুন পর্যন্ত যা দায়িত্ব দিয়েছিল তিনি তা নিখুঁতভাবে পালন করেছেন। এবার তিনি আগের মতো ছবিতে কাজ করবেন। যোগ করেন, তাকে তো পেট চালাতে হবে।অভিনেতা বলেন, ‘আমি একজন বিজেপি ক্যাডার। আমি আমার দায়িত্ব পালন
করলাম। তবে কাল থেকে আমি সিনেমা নিয়েই কথা বলব কারণ আমার একটা পরিবার আছে। তাদের দায়িত্ব পালন করতে হবে আমাকে।’এদিকে ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মিঠুনের গাড়ি ঘিরে শাসকদলের সমর্থকেরা স্লোগান দেন, ‘চোর এসেছে। সব দলের থেকে খেয়েছে। এবার গেরুয়া শিবিরের পালা।’
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত