সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ। প্রতি বছরের ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

প্রতি বছরের মতো এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আন্তর্জাতিক অভিবাসী দিবস যথাযথ গুরুত্বের সাথে উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

তার অংশ হিসেবে আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আলোচনা ও বিদেশ প্রত্যাগত কর্মীদের সম্মাননার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এবারের অভিবাসী দিবসের স্লোগান হচ্ছে প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার

১৯৯০ সালে জাতিসংঘে গৃহীত হয়েছিল অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন।

খুঁজুন