নারায়ণগঞ্জের আড়াইহাজারে লেগুনা কাভার্ডভ্যান সংঘর্ষে লেগুনা চালক রতন মিয়া ও যাত্রী দিন ইসলাম নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে লেগুনা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরও দুইজন। উপজেলার মদনপুর গাজীপুর সড়কের শাখায় নরসিংদী - মদনগঞ্জ অংশের লঙ্গুরদী এলাকায় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লেগুনার চালক রতন মিয়া । তিনি উপজেলা কৃষ্ণপুরা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। অপরজন লেগুনা যাত্রী ইজিবাইকের চালক উপজেলার লসকুরদী গ্রামের বিল্লাল মিয়ার ছেলে দিন ইসলাম ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঙ্গুরদী এলাকায় বিকেল ৪ টার দিকে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখো মুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক রতন মিয়া নিহত হন। এসময় স্থানীয়রা লেগুনার যাত্রীসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান দিনইসলাম।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি ফেলে রেখে পালিয়েছে চালক। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ লেগুনাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আড়াইহাজারে লেগুনা কাভার্ডভ্যান সংঘর্ষে ১ জন নিহত
আড়াইহাজারে লেগুনা কাভার্ডভ্যান সংঘর্ষে ১ জন নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে লেগুনা কাভার্ডভ্যান সংঘর্ষে লেগুনা চালক রতন মিয়া ও যাত্রী দিন ইসলাম নিহতনারায়ণগঞ্জের আড়াইহাজারে লেগুনা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরও দুইজন। উপজেলার মদনপুর গাজীপুর সড়কের শাখায় নরসিংদী - মদনগঞ্জ অংশের লঙ্গুরদী এলাকায় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লেগুনার চালক রতন মিয়া ।
তিনি উপজেলা কৃষ্ণপুরা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। অপরজন লেগুনা যাত্রী ইজিবাইকের চালক উপজেলার লসকুরদী গ্রামের বিল্লাল মিয়ার ছেলে দিন ইসলাম । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঙ্গুরদী এলাকায় বিকেল ৪ টার দিকে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখো মুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক রতন মিয়া নিহত হন।
এসময় স্থানীয়রা লেগুনার যাত্রীসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান দিনইসলাম।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি ফেলে রেখে পালিয়েছে চালক। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ লেগুনাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত