রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর আড়াইহাজারে নৈশ প্রহরীর টর্চ লাইটের আঘাতে আরেক নৈশ প্রহরী নিহত

আড়াইহাজারে নৈশ প্রহরীর টর্চ লাইটের আঘাতে আরেক নৈশ প্রহরী নিহত

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৈশ প্রহরীর টর্চ লাইটের আঘাতে হোসন আলী নামে আরেক নৈশ প্রহরী নিহত হয়েছে। রাতে উপজেলার উচিতপুরা বাজারে রুস্তম আলির মুদি দোকানের সামনে এঘটনা ঘটে। সে আগুয়ান্দী গ্রামের মৃত হাসিব মিয়া ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার জানায়, উচিতপুরা বাজারে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল আলী হোসেন ও একই গ্রামের মৃত গণি মিয়ার ছেলে মোঃ হোসেন আলী।ভোরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় হোসেন আলীকে তার সহকর্মী মোঃ হোসেন টর্চ লাইট দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরই মোঃ হোসেন আলী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

খুঁজুন