শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা আর্জেন্টাইন তারকার প্রশংসায় পঞ্চমুখ ক্লপ

আর্জেন্টাইন তারকার প্রশংসায় পঞ্চমুখ ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে ত্রিমুখী শিরোপা লড়াইয়ে মেতে আছে লিভারপুল-আর্সেনাল-ম্যানচেস্টার সিটি। শিরোপার দৌড়ে টিকে থাকার লড়াইয়ে গতকাল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল লিভারপুল। এ ম্যাচে কনর ব্র্যাডলির আত্মঘাতী গোলে ঘরের মাঠে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ছিল অল রেডরা। তবে ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকার গোলেই জয়ের পথ রচনা করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

অ্যানফিল্ডে শেফিল্ডের বিপক্ষে ম্যাচে এদিন শুরুতেই লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন ডারউইন নুনিয়েজ। এরপর প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি অল রেডরা। এদিকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ৫৮ মিনিটে নিজেদের জালেই বল জড়ান ব্র্যাডলি।

আত্মঘাতী গোলে শেফিল্ড সমতায় ফেরার পর ঘরের মাঠে পয়েন্ট খোয়ানোর শঙ্কা জেগেছিল ক্লপের দলে। তবে এমন সময়ে ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোল করেন ম্যাক অ্যালিস্টার। সাবেক লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডকে স্মরণ করিয়ে দিয়ে বক্সের বাইরে থেকে বুলেট গটির শটে লক্ষ্যভেদ করেন ম্যাক অ্যালিস্টার। লিড নেয়ার পর নির্ধারিত সময়ের শেষ কিনিটে আরও এক গোল করেন কোডী গ্যাকপো। এই গলেই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা, সেই সঙ্গে শীর্ষস্থানও নিশ্চিত করেছে ক্লপের দল।

এদিকে লিভারপুলের হয়ে দুর্দান্ত গোল করা ম্যাক অ্যালিস্টারকে নিয়ে ম্যাচ শেষে উচ্ছসিত প্রশংসা করেছেন অল রেডদের কোচ ক্লপ। তিনি বলেন, তার রক্ষণাত্মক কাজও সত্যিই ভাল ছিল যেখানে লোকেরা সন্দেহ করেছিল যে সে রক্ষণাত্মক হতে পারে কিনা, তবে আমি তাকে আটে (অ্যাটাকিং মিডফিল্ডার) পছন্দ করি।

চলতি মৌসুমে দুর্দান্ত কিছু গোল করেছেন জানিয়ে ক্লপ আরও বলেন, সে সত্যিই একজন ভাল খেলোয়াড়। প্রথমার্ধে সে ছয়ে খেলছিল, কিন্তু আমরা জানতাম যে আমরা তাকে কিছুটা উপরে নিয়ে যেতে পারব। তারপর সে এই ধরনের গোল করে, মৌসুমের সবচেয়ে বড় দুটি স্ক্রিমার ওর কাছ থেকে এসেছে। তারপর ফ্রি কিক থেকে সরাসরি (গোল) - একেবারে পাগলাটে, কি দারুণ একজন খেলোয়াড়।

খুঁজুন