ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ৬৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রথম ধাপের এই কয়েকটি সংস্থা কম মনে করায় আরও ১৬টি পর্যবেক্ষক সংস্থাকে অন্তর্ভুক্তির দাবি/আপত্তি/অভিযোগ আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে হবে। কারো বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ছয় সেট আপত্তি দাখিল করতে হবে।
তিনি আরও বলেন, আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত দেবে ইসি। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাসমূহের নাম-
এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও) ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র- ডরপ, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, (KHRDS) দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস) রুরাল ইকোনোমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থেনাইজেশন (রেসডো), রাসটিক (Rural Unfortunates Safety Talisman Illumination Cottage), বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমী, এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি, উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ)।
এর আগে গত বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ পরে জানান, প্রাথমিক বাছাইয়ের পর আপত্তি ওঠায় সাতটি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়নি। তিনি বলেন, ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হল। আবেদন করায় আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে
আরও ১৬ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় ইসি
আরও ১৬ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ৬৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রথম ধাপের এই কয়েকটি সংস্থা কম মনে করায় আরও ১৬টি পর্যবেক্ষক সংস্থাকে অন্তর্ভুক্তির দাবি/আপত্তি/অভিযোগ আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে হবে। কারো বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ছয় সেট
আপত্তি দাখিল করতে হবে।তিনি আরও বলেন, আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত দেবে ইসি। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাসমূহের নাম-এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও) ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র- ডরপ, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, (KHRDS) দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস) রুরাল ইকোনোমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থেনাইজেশন (রেসডো), রাসটিক (Rural Unfortunates Safety Talisman Illumination Cottage), বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর
সোস্যাল এডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমী, এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি, উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ)।এর আগে গত বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ পরে জানান, প্রাথমিক বাছাইয়ের পর আপত্তি ওঠায় সাতটি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়নি। তিনি বলেন, ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হল। আবেদন করায় আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত